Recent

Midnapore: শাকসবজি থেকে আলু-আদা-রসুন, মেদিনীপুর শহরের একই বাজারেই ভিন্ন ভিন্ন দাম! অভিযানে গিয়ে নানা অভিজ্ঞতা আধিকারিকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: বিভিন্ন বাজারে বিভিন্ন দাম তো আছেই; তার সঙ্গে একই বাজারেই আবার ভিন্ন ভিন্ন দাম! শনিবার (২০ জুলাই) সকালে মেদিনীপুর শহরের বিভিন্ন সবজি বাজারে হানা দিয়ে এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন জেলা প্রশাসন এবং DEB-র আধিকারিকরা। উল্লেখ্য যে, সবজি সহ আলু-পেঁয়াজ-আদা-রসুনের লাগামছাড়া ‘মূল্যবৃদ্ধি’ প্রতিরোধে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদেরী-র নির্দেশে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ‘যৌথ টিম’ একাধিক দলে ভাগ হয়ে জেলা শহর মেদিনীপুরের বিভিন্ন বাজারে হানা দিলেন। আর বাজারে হানা দিয়েই নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হল অভিযানকারী দলের সদস্য তথা আধিকারিকদের।

আলু-পেঁয়াজের দোকানে প্রশাসনের অভিযান:

মেদিনীপুর শহরের রাজাবাজার, স্কুলবাজার, গেটবাজার, কোতোয়ালীবাজার সহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা দেখেন, আলু রাজাবাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা প্রতি কেজিতে। আবার গেটবাজারে বিক্রি হচ্ছে ৩২-৩৫ টাকা প্রতি কেজিতে! আবার স্কুলবাজারে এর দাম ৩০ থেকে ৩২ টাকা প্রতি কেজি। পেঁয়াজ কোথাও ৪০ টাকা প্রতি কেজি, কোথাও আবার ৪২ কিংবা ৪৫। স্কুলবাজারের কোনও দোকানে আদা ২০০ টাকা প্রতি কেজি, কোনও দোকানে আবার ২২০টাকা প্রতি কেজি। রসুনের ক্ষেত্রে ওই একই বাজারে দাম ঘোরাফেরা করছে ২৫০ থেকে ৩০০টাকা প্রতি কেজি। লেবু কেউ নিচ্ছেন ১-পিসের দাম ৩-টাকা, কেউ আবার বিক্রি করছেন ৫-টাকা করে। ফুলকপি কোথাও পিস প্রতি ৩০, কোথাও আবার ৪০ থেকে ৫০। দামের এই হেরফেরের ক্ষেত্রে ব্যবসায়ীদের কড়া ধমক দিলেন আধিকারিকরা। আলু-পেঁয়াজ-আদা-রসুন সহ বিভিন্ন সবজির সঠিক দাম কত হওয়া উচিত তাও জানিয়ে দিলেন। কি কারণে দামের এই হেরফের, তাও খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। কথা বলেন ক্রেতাদের সঙ্গেও। বেশিরভাগ ব্যবসায়ীরাই জানালেন, তাঁরা পাইকার বা আড়ৎদার বা ফড়েদের কাছ থেকে যেমন দামে কেনেন, সেই ভাবেই বিক্রি করেন! অপরদিকে, গ্রামগঞ্জের কৃষকদের দাবি তাঁদের কাছ থেকে ন্যূনতম দামে সবজি কেনেন পাইকার কিংবা ফড়েরা। তারপরই অতিরিক্ত মুনাফার জন্য, বে-হিসেবিভাবে দাম বাড়ানো হয়।

দামে হেরফের নিয়ে হুঁশিয়ারি:

তাই, সবজি বা আলু-পেঁয়াজের দামের এত বেশি হেরফের হওয়া উচিত নয় বলেই জানান জেলা প্রশাসনের অভিযানকারী দলের সদস্যরা। এই বিষয়ে ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়। জানানো হয়, আলুর দাম প্রতি কেজি ৩০ (জ্যোতি আলু) টাকার বেশি কোনোভাবেই নেওয়া যাবেনা। পেঁয়াজের ক্ষেত্রে ৪০-টাকা প্রতি কেজি দাম নিতে হবে। আদা ও রসুনের দাম প্রতি কেজিতে যথাক্রমে ২০০ ও ২৬০-টাকার বেশি নেওয়া যাবেনা বলেও জেলা প্রশাসনের অভিযানকারী দলের নির্দেশ। আধিকারিকদের তরফে দাবি করা হয়েছে, মেদিনীপুর শহরের রাজাবাজার ও মির্জাবাজারে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু কম। এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে দামের মধ্যে একটা সমন্বয় আনাই তাঁদের লক্ষ্য বলেও জানিয়েছেন। মেদিনীপুর শহরের বাসিন্দারা জানান, “বাজার গেলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সবজির সঙ্গে সঙ্গে আলু-পেঁয়াজ-আদা-রসুনের দামও লাগামছাড়া! অথচ, বর্ষাকালে জিনিসপত্রের দাম কম হওয়া উচিত। তবে, জেলা প্রশাসনের তরফে ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান চালালে কিছুটা হলেও মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব। এখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে দু’দিনের জন্য অভিযান হচ্ছে, তারপর তো আবার যে-কে-সেই!

মেদিনীপুর শহরের স্কুলবাজারে অভিযান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago