Paschim Medinipur

Medinipur: সুলভ মূল্যে সবজি বিক্রির উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় ‘আনন্দধারা’ স্টল পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: অগ্নিমূল্যের বাজারে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে আলু-পেঁয়াজ-আদা-রসুন সহ বিভিন্ন শাকসবজি পৌঁছে দিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগ ‘আনন্দধারা’। শনিবার থেকে শালবনী সহ বিভিন্ন ব্লকে স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত এই স্টলের সূচনা হয়। শালবনী বিডিও অফিসের সামনে শনিবার দুপুরে এই স্টলের সূচনা করে বিডিও রোমান মণ্ডল জানান, “জেলাশাসকের নির্দেশে শনিবার থেকে শালবনীতে আনন্দধারা স্টলের সূচনা করা হয়েছে। আগামীদিনে এই স্টল স্থায়ীভাবে কোনও একটি জায়গায় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। সৃজনী সংঘের অধীন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এই স্টল পরিচালনা করবে।”

আনন্দধারা স্টলে বিডিও রোমান মণ্ডল:

উল্লেখ্য যে, এদিন শালবনীর আনন্দধারা স্টল থেকে আলু প্রতি কেজি ২৯ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকাতে বিক্রি হয়েছে। তবে, স্টলটি একটু চালু হয়ে গেলে বা বিক্রি বাড়লেই আলু ও পেঁয়াজের দাম আরো কিছুটা কমবে বলে জানিয়েছেন বিডিও। যদিও, জেলার অন্যান্য কিছু স্টলে এদিন আলু ও পেঁয়াজ কিলো প্রতি বিক্রি হয়েছে যথাক্রমে ২৮ টাকা ও ৩৮ টাকাতে। এমনটাই জানা গেছে জেলা প্রশাসনের একটি সূত্রে।

শালবনীতে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago