Recent

Midnpaore: গঙ্গার পাড়ের ধাঁচেই সাজবে মেদিনীপুর শহরের গান্ধী ঘাট, বর্ষশেষে উদ্বোধন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: এবার মেদিনীপুর শহরকেও সাজিয়ে তোলা হবে অভিনব সাজে। ইতিমধ্যে শহরের শিশু উদ্যান, মেদিনীপুর কলেজ সরনী, কলেজ কলেজিয়েট মাঠ প্রভৃতি এলাকাগুলি সাজিয়ে তোলা হয়েছে। প্রস্তাবিত আছে, জেলাশাসকের কার্যালয় তথা জেলা কালেক্টরেটের প্রধান গেটের সম্মুখে কালেক্টরেট মোড়ে একটি ‘ওয়াচ টাওয়ার’। অন্যদিকে, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া’র অনুপ্রেরণায় মেদিনীপুর পৌরসভার উদ্যোগে কংসাবতী নদী তীরবর্তী ‘গান্ধী ঘাট’-কেও সাজিয়ে তোলা হচ্ছে, অনেকেটা কলকাতা ও হাওড়ার গঙ্গার পাড়ের ধাঁচে। এর আগে, গান্ধী ঘাট এর কিছু সৌন্দর্যায়ন সম্পন্ন হয়েছে। এবার, সেটিকেই আরও মনোরম ও আকর্ষণীয় করে তোলা হচ্ছে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে।

সাজানো হবে মেদিনীপুরের এই গান্ধী ঘাট :

এ প্রসঙ্গে, মেদিনীপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন সৌমেন খান জানিয়েছেন, গান্ধী ঘাটের সৌন্দর্যায়নের কাজ চলছে। তবে, কাজ এখনও শেষ হয়নি। আগামী ৩১ ডিসেম্বর তা উদ্বোধন করা হবে। তিনি এও জানিয়েছেন, শহরের পরিছন্নতা ও সৌন্দর্যায়নের উপর জোর দেওয়া হচ্ছে। এই কাজে স্বয়ং বিধায়ক জুন মালিয়ার উৎসাহ ও পরামর্শ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে, গান্ধী ঘাটে তৈরি করা হয়েছে বিশেষ সেলফি জোন, সেখানে লেখা হয়েছে- I ❤️ MIDNAPORE (আই লাভ মিডনাপুর)। এর আগে, খড়্গপুরের বিএনআর গার্ডেনে দেখা গেছে, ‘আই লাভ খড়্গপুর’ লেখা। যা শহরবাসীকে মুগ্ধ করেছে। এছাড়াও, ওই একই ধাঁচে কেশিয়াড়ির প্রত্যুষা পার্কেও লেখা আছে, ‘আই লাভ প্রত্যুষা’। এবার, জেলা শহর মেদিনীপুরেও আকর্ষণীয়ভাবে লেখা- I Love MIDNPAORE নিয়ে শহরবাসী উৎসাহিত।

সেলফি জোন (Selfie Zone) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago