Politics

Kharagpur: লাভলিকে দেখেই ‘ওঃ লাভলি’; শুভেন্দু’কে ওপেন চ্যালেঞ্জ ‘বাপের ব্যাটা হলে লড়ে দেখা’! রেলশহরে মেজাজে মদন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: দলের এক মহিলা কর্মীর নাম লাভলি সিং। তাঁকে সামনে পেয়েই তৃণমূলের ‘কালারফুল’ নেতা মদন মিত্র বলে উঠলেন, “ওঃ লাভলি”! হেসেই পাগল ওই মহিলা কর্মী। শুধু ওই নেত্রী নন, মঙ্গলবার রাতে মদন মিত্র-কে ‘মেজাজে’ পেয়ে রেলশহর খড়্গপুরের শ্রমিক নেতা-কর্মী-সমর্থকরা প্রায় সকলেই হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড়! তবে, সেই মদন মিত্র-ই শুভেন্দু অধিকারী-কে রীতিমতো তুলোধুনা করতে ছাড়লেন না! একসময় যে শুভেন্দু অধিকারী’র দৌলতে খড়্গপুর-মেদিনীপুরের ভোট বৈতরণী পার হত তৃণমূল, সেই শুভেন্দু-কে কড়া নিশানা করলেন মদন। খড়্গপুরের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, “খড়্গপুর চাই, খড়্গপুর জিততেই হবে, বিশ্বাসঘাতক শুভেন্দু-কে জবাব দিতে হবে”। ‘শোলে’ সিনেমার ডায়লগ ধার করে বললেন, “ইয়ে খড়পপুর মুঝে দে দে ঠাকুর”! বললেন, “নেত্রীর নির্দেশ পেলে, খড়্গপুরে খাটিয়া পেতে পড়ে থাকব”! দলের মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি’র একটি সভায় উপস্থিত হয়ে প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র এভাবেই পৌরভোটের আগে দলীয় কর্মীদের চাগিয়ে দিয়ে গেলেন। আর, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা তথা অবিভক্ত মেদিনীপুরের একসময়ের তৃণমূলের প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারী’কে ‘বেনজির’ আক্রমণ করে গেলেন। তিনি বললেন, “শুভেন্দু যদি মায়ের দুধ খেয়ে থাকে, আর বাপের ব্যাটা হয়ে থাকে, নন্দীগ্রাম থেকে ইস্তফা দিক, আমিও কামারহাটি থেকে ইস্তফা দিচ্ছি, ২৯৪ টা বিধানসভার যেখানে বলবে, সেখানেই লড়ে দেখাব! শুভেন্দু’কে ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি”। মদনের সঙ্গে এদিনের সভায় ছিলেন আইএনটিটিইউসি’র জেলা সভাপতি শৈবাল গিরি, জেলা নেতা জহর পাল, পার্থসারথি ঘনা, শশধর পলমল, অসিত পাল প্রমুখরা।

মদন মিত্রের মুখোমুখি দলের নেত্রী লাভলি সিং :

রেলশহরে মদন মিত্র :

শুধু শুভেন্দু নয়, দিলীপ ঘোষকেও মঙ্গলবার রাতে ‘বেলাগাম’ সুরে কটাক্ষ করেন মদন মিত্র। দিলীপের উদ্দেশ্যে মদন বলেন, “দিলীপ ঘোষকে নিয়ে কি আর বলব! ওঁর তো বারমুডা খুলে যাচ্ছে! আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ”! তবে, তার আগে শুভেন্দু অধিকারী’র বক্তব্যের প্রতিক্রিয়া চাইলে, শুভেন্দু অধিকারী-কে রীতিমতো তুলোধুনা করেন মদন। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা পৌরসভায় নতুন করে মেয়র নির্বাচিত হওয়া প্রসঙ্গে ফিরহাদ ববি হাকিম-কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়-কে বলব ফিরহাদ হাকিম-কে ছাপ্পাশ্রী উপাধি দিতে”! তারই প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে মদন মিত্র খড়্গপুরে দাঁড়িয়ে বলেন, “শুভেন্দু’র মতো চোর-ছ্যাচ্চর-ফেরেব্বাজ আর কেউ নেই! ওঁকে আমি ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি। মায়কা লাল হলে আমার বিরুদ্ধে লড়ে দেখা”! এদিন, বেলদা আর খড়্গপুর দু’জায়গাতেই রীতিমতো মেজাজে ছিলেন মদন মিত্র। বেলদা’র এক ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষেও শুভেন্দু-কে চ্যালেঞ্জ ছুঁড়ে মদন বলেন, “শুভেন্দু তো চুরি করে জিতেছে। মায়ের দুধ খেয়ে থাকলে, আমার বিরুদ্ধে একবার লড়ে দেখা!”

বেলদায় মদন মিত্র :

রেলশহরে সাংবাদিকদের মুখোমুখি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago