Recent

Extramarital Affairs: রাজমিস্ত্রির প্রেমে পাগল এবার পশ্চিম মেদিনীপুরের গৃহবধূ! পালাতে গিয়ে পাকড়াও পুলিশের হাতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: রাজমিস্ত্রির সঙ্গে প্রেম (বলা ভালো, পরকীয়া বা বিবাহবহির্ভূত সম্পর্ক) এবার পশ্চিম মেদিনীপুরেও! মাত্র দেড় মাস আগেই হয়েছিল বিয়ে। কিন্তু, বিয়ের পর শ্বশুরবাড়িতে যেতে না যেতেই পরপুরুষের প্রেমে পড়ে যান ওই গৃহবধূ। বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রির প্রেমেই পড়ে যান বছর একুশের ওই গৃহবধূ। এমনকি, বাড়ি ছেড়ে পালানোরও চেষ্টা করেন তাঁরা। তবে, হতে পারেননি সফল! শেষে পুলিশের হাতে ধরা পড়ে যান ওই যুবতী সহ তাঁর প্রেমিক। যদিও, শুক্রবার রাতের ওই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০২১ এর ডিসেম্বরে হাওড়ার বালির নিশ্চিন্দার দুই গৃহবধূ’র সঙ্গে দুই রাজমিস্ত্রির প্রেমকাহিনী এখন রীতিমতো বিখ্যাত! ঘটনায় রীতিমতো সাড়া পড়ে গিয়েছিল চারিদিকে। এখনও প্রেমিকাদের আশায় অধীর অপেক্ষায় রয়েছেন রাজমিস্ত্রিরা। সেই রেশ কাটতে না কাটতেই, এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ওই গৃহবধূও প্রেমে পড়লেন রাজমিস্ত্রির!

ওই গৃহবধূ:

জানা গিয়েছে যে, প্রায় দেড় মাস আগে দাসপুরের দড়ি অযোধ্যা গ্রামের বাসিন্দা জয়ন্তী পাত্রের বিয়ে হয় ওই গ্রামেরই এক যুবকের সঙ্গে। তারপর থেকে শ্বশুরবাড়িতেই ছিলেন জয়ন্তী। আর পাঁচজনের মত তাঁরও স্বাভাবিক ছন্দেই চলছিল জীবন। কিন্তু, তখনই জয়ন্তীর শ্বশুরবাড়ির এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসেন রাকেশ শেখ ও শেখ মনিরুল নামে দুই যুবক। জানা গিয়েছে যে, ওই দুই রাজমিস্ত্রি বীরভূমের পাইকর থানার রুদ্রনগরের বাসিন্দা। এদিকে, কাজ করতে আসার সুবাদেই জয়ন্তীর সঙ্গে পরিচয় হয় শেখ রাকেশের। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ার সাথে সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। এমতাবস্থায়, নিজেদের সম্পর্ককে পরিণতি দিতে বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন ওই যুগল। আর তাঁদের এই কাজে সাহায্য করতে এগিয়ে আসেন শেখ মনিরুল নামের অন্য এক রাজমিস্ত্রি। গত শুক্রবার (২৫ মার্চ) রাতে জয়ন্তীকে নিয়ে পালানোর ছক কষে ছিলেন শেখ রাকেশ ও শেখ মনিরুল। যদিও, পালানোর সময় নাকা চেকিংয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায় তারা। একটি বাইকে তিনজন থাকায় সন্দেহ হয় পুলিশের! জিজ্ঞাসাবাদ করতেই ধরা পড়ে অসঙ্গতি। শেষমেশ, ওই গৃহবধূকে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। পাশাপাশি, ওই দুই রাজমিস্ত্রিকে আটক করা হয়।

রাজমিস্ত্রি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago