Recent

Midnapore: পশ্চিম মেদিনীপুরে বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক! হাসপাতালে ভর্তি ৪৭ জনের মধ্যে সুস্থ হলেন ৫ জন

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রঘুনাথপুর গ্রামে শুক্রবার রাতে বিয়ে বাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়েছিলেন শতাধিক আমন্ত্রিত। এর মধ্যে, ৩ শিশু (বয়স ১০ এর মধ্যে) সহ ৪৭ জনকে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। ৪২ জনকে ভর্তি করা হয়েছিল ঘাটাল মহকুমা হাসপাতালে এবং ৫ জন ভর্তি ছিলেন নাড়াজোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শনিবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, নাড়াজোলে ভর্তি ৫ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিদের শারীরিক অবস্থাও স্থিতিশীল। প্রসঙ্গত, রঘুনাথপুর গ্রামের বিশ্বজিৎ রায়ের ছেলে সৌরভ রায়ের প্রীতিভোজের অনুষ্ঠান ছিল শুক্রবার রাতে। আশঙ্কা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে বা খাওয়ারে কোনো কিছু পড়ে যাওয়ার কারণে, এক সঙ্গে এতজন অসুস্থ হন! সকলেরই প্রধান উপসর্গ ছিল বমি ও পেট খারাপ (পাতলা পায়খানা)। ২-৩ জনের অবশ্য জ্বর এসেছিল বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী শনিবার জানিয়েছেন, “শনিবার ওই গ্রামে স্বাস্থ্য শিবির করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খাদ্যের নমুনা এবং কয়েকজনের বমি ও পায়খানার নমুনাও সংগ্রহ করে মেদিনীপুর মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে। তবে, উপসর্গ দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন তথা পর্যবেক্ষণের মধ্যে আছেন।”

হাসপাতালে ভর্তি করতে হল অসুস্থদের:

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমারই ক্ষীরপাই লাগোয়া বওড়া গ্রামের বাসিন্দা চঞ্চল সিং এর স্ত্রী সুচিত্রা সিং শনিবার সকালে নিজের দু’ বছরের মেয়েকে কীটনাশক খাইয়ে এবং তারপর নিজেও তা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেই সময় স্বামী বাড়িতে ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল এবং পরে ঘাটাল মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়। পারিবারিক অশান্তির কারণেই সুচিত্রা সন্তানকে নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। এও জানা যায়, সুচিত্রা’র স্বামী পেশায় পিকআপ ভ্যানের মালিক (নিজেই চালান)। তিনি স্ত্রী-কন্যা’র প্রতি কর্তব্য পালন না করে, রোজকারের টাকা মদ খেয়ে বা ফুর্তি করে উড়িয়ে দেন। সেই কারণেই, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। যদিও, সুচিত্রার শাশুড়ি, গৌরী সিং এর দাবি, “বৌমা কি কারণে এরকম করেছে তা বলতে পারবোনা। আমরা ওই সময় মাঠে ছিলাম।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 week ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

3 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago