Recent

পশ্চিম মেদিনীপুরে পনের বলি গৃহবধূ! পলাতক স্বামী, ঘরের মেয়ের নির্মম মৃত্যুতে শোকস্তব্ধ শালবনী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর: পশ্চিম মেদিনীপুরে পনের বলি এক গৃহবধূ! দাবি মতো টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকার বেতবনী গ্রামের বাসিন্দা, পেশায় আনন্দপুর থানার গাড়ির চালক অবিন মান্নার বিরুদ্ধে। জানা যায়, গত আড়াই বছর আগে শালবনী থানা এলাকার গোদাপিয়াসাল সংলগ্ন সীতারামপুর (মেটাল) গ্রামের প্রিয়া ভূঁইয়া মান্নার সাথে বিয়ে হয় আনন্দপুর থানার পুলিশের গাড়ির চালক অবিন মান্নার সাথে। মৃত গৃহবধূর পরিবার ও গ্রামবাসীরা জানায়, বিয়ের কয়েক মাস কেটে যাওয়ার পর থেকে তাঁর উপর নানা রকম শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। সাথে নগদ টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য চাপ দেওয়া হতো। এনিয়ে, গ্রামবাসীরা একাধিকবার আলোচনায় বসেছে। তাও অত্যাচার কমেনি বলে অভিযোগ মেয়ের বাবা ও স্থানীয় প্রতিবেশীদের। গত কয়েকমাস ধরেই ৭০ হাজার টাকা দাবি করে স্বামী অবিন মান্না। সেই টাকা না পেয়ে তাকে আগুনে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ মৃতার পরিবার ও গ্রামবাসীদের। এই ঘটনার সাথে জড়িত রয়েছে মৃতার স্বামী অবিন সহ ননদ নন্দাই শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা। জানা যায়, গত ১৫ ডিসেম্বর রান্না করার সময় ওই গৃহবধুর গায়ে আগুন লাগিয়ে দেয় স্বামী সহ শশুরবাড়ির লোকজন। স্থানীয় বাসিন্দারা গৃহবধূর চিৎকার শুনে বাপের বাড়িতে খবর দেন। পাশাপাশি, প্রিয়াকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় কলকাতা এনআরএস হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। গত ২১ ডিসেম্বর NRS এ মৃত্যু হয় প্রিয়ার।

স্বামী-স্ত্রীর পুরানো ছবি, সংগৃহীত:

এদিকে, মৃত্যুর খবর পেয়ে স্বামী সহ শশুরবাড়ির অন্যান্য অভিযুক্তরা পলাতক। মৃতার বাপের বাড়ির তরফে আনন্দপুর থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ করা হয়েছে। তাঁরা এও জানিয়েছেন, মৃত্যুর আগে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বয়ান দিয়ে গেছেন প্রিয়া। মৃতার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মৃত প্রিয়ার পরিবার ও এলাকাবাসীদের দাবি, দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বৃহস্পতিবার রাতে গৃহবধুর মৃতদেহ শালবনীর গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন প্রিয়ার পরিবার-পরিজন।

অভিযুক্ত স্বামী অবিন মান্না :

শোকাহত প্রিয়ার পরিবার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago