Recent

Suvendu: বিষ খেয়ে আত্মঘাতী পশ্চিম মেদিনীপুরের কৃষকের বাড়িতে শুভেন্দু! তুলে দিলেন আর্থিক সাহায্য

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: জাওয়াদের বৃষ্টিতে ধ্বংস হয়ে গিয়েছিল ঋণ নিয়ে লাগানো আলু! দুঃশ্চিন্তায় বিষ খেয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধান্যঝাটি গ্রামের কৃষক ভোলানাথ বায়েন। সোমবার দুপুরে হঠাৎ করেই তাঁর বাড়িতে পৌঁছে গিয়ে, পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশে থাকার আশ্বাস দেন। ২ লক্ষ টাকার আর্থিক সাহায্যও তুলে দেন।

কৃষকের ছবিতে মালা দিলেন শুভেন্দু :

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর সোমবার রাতে বাড়িতে কীটনাশক (বিষ) খেয়ে, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিলেন ভোলানাথ বায়েন। পরদিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছিল। পরিবারের তরফে দাবি করা হয়েছিল, ঋণ নিয়ে আলু চাষ করেছিল ক্ষুদ্র চাষি ভোলানাথ বায়েন। কিন্তু, জাওয়াদের জেরে ভারি বৃষ্টিতে সদ্য লাগানো সেই আলু জমি জলে ডুবে গিয়েছিল। ঋণ নিয়ে চাষ করে ফসল নষ্টের আশঙ্কায় স্ত্রী মিঠু বায়েনের সাথে অশান্তি হয়, যার জেরে বিষ খেয়ে আত্মঘাতী হয় চন্দ্রকোনার ওই কৃষক। এদিন, সেই কৃষকের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলেন স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁদের সমবেদনা জানান। মৃত কৃষকের ছবিতে মালাও দেন। এরপর, পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বভাবতই, পৌরসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা’র এই উদ্যোগে জেলাজুড়ে নতুন জল্পনা শুরু হল!

আর্থিক সাহায্য তুলে দিলেন পরিবারের হাতে:

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

2 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago