Recent

Paschim Medinipur: হরিনাম করতে করতে বাঁশের সাঁকো পেরোচ্ছিলেন, ভেঙে গিয়ে নদীতে পড়লেন শিশু সহ ৬০ জনই! ‘হরির কৃপায়’ প্রাণে বাঁচলেন সকলেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর:বাঁশের সাঁকো ভেঙে নদীতে পড়লেন হরিনাম সংকীর্তনের শোভাযাত্রায় থাকা শিশু সহ প্রায় ৬০ জন! তবে, হরির কৃপায় প্রাণে বাঁচলেন সকলেই। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা এলাকার। মঙ্গলবার ঝুমি নদীর উপর থাকা ঘোড়ইঘাটের বাঁশের সাঁকো পেরোচ্ছিল একটি ধর্মীয় হরিনাম সংকীর্তনের শোভাযাত্রা। ছিল টোটো, মাইক। গানের তালে তালে নেচে নেচে পেরোচ্ছিলেন শিশু, মহিলা সহ প্রায় ৬০ জন গ্রামবাসী। হঠাৎ বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাঁকোটি। সকলেই নদীতে পড়ে যান। তবে, সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সহায়তায়। আহত হলেও প্রাণ রক্ষা পেয়েছে সকলেরই!

এই সাঁকো ভেঙেই ঘটে বিপত্তি :

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি ধর্মীয় শোভাযাত্রা বাঁশের তৈরী ওই সাঁকো-টির উপর দিয়ে আসার সময়, সাঁকোর উপর একসঙ্গে বহু মানুষ উঠে পড়ায়, সাঁকোটি তার ভারসাম্য হারায় এবং নদীর জলে ভেঙে পড়ে! এই ঘটনায় শিশু এবং মহিলাসহ অনেক মানুষ নদীর জলে পড়ে যান। তবে নদীর জলে স্রোত না থাকায় তৎক্ষণাৎ তাদের সকলকেই উদ্ধার করা গেছে। বেশ কিছু শিশু ও মহিলা আহত হয়েছেন। একটি শিশুর হাত ভেঙে যাওয়ার খবরও পাওয়া গেছে। তবে, প্রাণহানির খবর নেই! ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে স্থানীয় প্রশাসন ও ঘাটাল থানার পুলিশ। এদিকে, এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বলছেন, হরির কৃপাতেই বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। সকলেরই প্রাণ রক্ষা করেছেন ‘হরি’!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago