Tragic Death

Paschim Medinipur: যন্ত্রণায় ছটফট করতে করতেই বাবাকে ফোন, অস্ফুট আর্তনাদের পরই মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৭ বছরের আকাশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: মর্মান্তিক বললেও কম বলা হয়! মাত্র ১৭ বছরের কিশোর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতেই বাবাকে ফোন করে ডাকল। গভীর রাতে ছেলের অস্ফুট আর্তনাদ শুনে ছুটে গেলেন বাবা, জানালা ভেঙে ছেলের কাছে পৌঁছলেনও। কিন্তু, চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলেন ছেলেকে। দু’দুটো লেভেল ক্রসিং পেরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ! বেলদা গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করলেন ১৭ বছরের কিশোর আকাশ তিরিয়া-কে! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার নহপাড় গ্রামে। সোমবার গভীর রাতের এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া! এখনও যেন ঘোর কাটেনি আকাশের বাবা কানাইলাল তিরিয়ার! মা মূর্ছা যাচ্ছেন বারবার।

বেলদা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে খড়্গপুরে :

জানা গেছে, নেকুড়সেনি বিবেকানন্দ বিদ্যাভবন (উচ্চ মাধ্যমিক) এর দ্বাদশ শ্রেণীর ছাত্র আকাশ তিরিয়া (১৭) সোমবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ ভাত খায় আর পাঁচটা দিনের মতোই। এরপর, রাত্রি দশটা নাগাদ দুধ খেয়ে দোতলায় নিজের রুমে চলে যায়। বাবা-মা থাকেন একতলায়। বাবা কানাইলাল তিরিয়া জানান, “খাওয়া-দাওয়ার পর রাতে একবার শৌচাগারে গিয়েছিল সম্ভবত মলত্যাগ করতে। আমরা জলের শব্দ পেয়েছিলাম। তবে, কিছু বলেনি বা অসুস্থতার বিষয়ে কিছু বুঝতে পারিনি। হঠাৎ রাত্রি সাড়ে বারোটা নাগাদ ফোন আসে, কিন্তু কোনো কথা শুনতে পাইনি! গোঙানির একটা আওয়াজ বুঝতে পেরেই ছুটে গিয়ে জানালা ভেঙে ঘরে ঢুকি। দেখি আমাকে ফোন লাগানো অবস্থাতেই পড়ে আছে মোবাইল, সারা শরীর ঘামে ভিজে গেছে! কোনো কথা বলতে পারছিলনা। শরীর শক্ত হয়ে যাচ্ছিল। আমি প্রথমেই বাড়ির পাশের ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই। উনি বলেন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু, দু’টো লেভেল ক্রসিংয়েই আধঘন্টা সময় চলে যায়। বুঝতে পারি, তখনই সব শেষ হয়ে গেছে! হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।” অস্বাভাবিক এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খড়্গপুরে। তবে, চিকিৎসকদের প্রাথমিক অনুমান, গ্যাস বা অ্যাসিডিটি থেকে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে। সারা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া!

মর্মান্তিক মৃত্যু কিশোরের :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago