Recent

Midnapore: পাত্র এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, পাত্রী নবম শ্রেণীর ছাত্রী! ‘সংসার’ পাততে গিয়ে পুলিশের জালে পশ্চিম মেদিনীপুরের ‘নাবালক’ নব-দম্পতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: “নয় নয় এ মধুর খেলা….!” কবি যতোই বলুন না কেন, ‘দেরি’ করতে রাজি নয় মাধ্যমিক পরীক্ষার্থী কিশোর আর নবম শ্রেণীর ছাত্রী। একজনের বয়স ১৭ আর একজনের ১৫। পাত্র আবার এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। তবে, পরীক্ষায় বসার থেকে সংসার পাতাতেই তার আগ্রহ ছিল বেশি! তাই, মাধ্যমিক শুরুর দিন কয়েক আগেই তার মনে হয়, “আর দেরি নয়…এবার সংসার পাতা যাক!” যেমন ভাবা, তেমন কাজ। পরীক্ষা শুরুর আগেই বিয়ে করে নবম শ্রেণীর প্রেমিকাকে। তবে, ‘সুখের সংসার’ অবশ্য বেশিদিন স্থায়ী হলোনা! পুলিশ ও চাইল্ডলাইনের আধিকারিরা গিয়ে ‘নাবালক’ নব-দম্পতিকে আটক করে নিয়ে এলো থানায়। বর্তমানে তারা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানায় রয়েছে বলে সূত্রের খবর। আর, এই ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার-ই মোহনপুর এলাকায়।

নাবালক নব-দম্পতি:

জানা যায়, মোহনপুর এলাকার বাসিন্দা এক মাধ্যমিক পরীক্ষার্থী দিন কয়েক আগে ঘাটাল থানা এলাকারই মনশুকা গ্ৰামের নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে। ছেলের বয়স মাত্র ১৭ বছর ৫ মাস। বিয়ে করে দিব্যি সংসারও পেতেছিল ওই নাবালক আর নাবালিকা। তবে, পুলিশের কাছে সেই খবর যেতে খুব বেশি দেরি হয়নি! সঙ্গে চাইল্ড লাইনের আধিকারিক এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে শনিবার সাত সকালেই নাবালকের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। ছেলের বাবার অসংলগ্ন কথাবার্তায় পুলিশ-প্রশাসনের কর্মকর্তাদের বুঝতে দেরি হয়নি যে পাত্র ও পাত্রী দু’জনই নাবালক ও নাবালিকা। এরপর, দু’জনকেই তুলে নিয়ে যাওয়া হয় থানায়। একদিকে যখন বাকি পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দিতে ব্যস্ত, সেই সময়ই অকালে সংসার পাততে গিয়ে আপাতত পুলিশের জালে ঘাটালের এই মাধ্যমিক পরীক্ষার্থী কিশোর। স্বাভাবিকভাবেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়! (প্রচ্ছদ/ফিচার ইমেজ প্রতীকী)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago