Recent

Partha: “আমার নয়, আমার নয়!” চেঁচিয়ে উঠলেন পার্থ; “টাকা তবে কার?” দুঃশ্চিন্তায় অনেকেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ জুলাই: প্রায় ৮ দিন হয়ে গেল! প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত নিঃসন্দেহে ‘কঠিন’ হয়ে উঠছে একসময়ের দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। তাই, ভেঙে পড়েছেন ধীরে ধীরে। আর, ফাঁসাতেও শুরু করেছেন অনেককে! আগের দিন বলেছেন, ‘ষড়যন্ত্র’। রবিবার বললেন, “আমার কোনো টাকা নেই!” তবে কার? সাংবাদিকদের দ্বিতীয়বার এই প্রশ্নে রীতিমতো ক্ষেপে গেলেন পার্থ! চেঁচিয়ে বললেন, “আমার নয়, আমার নয়, আমার নয়!” কিন্তু, প্রশ্ন সেই একটাই। তবে কার এই টাকা? বিপুল সম্পত্তি? শাসকদল বলছেন, “হেঁয়ালি করছেন পার্থ। ওঁর নয় তো কার? এখনও বলছেন না কেন!” বিরোধীর বলছেন, “মমতাকে ফাঁসানো শুধু সময়ের অপেক্ষা!” আর পার্থ বলছেন, “সময় হলে সব জানতে পারবেন।” তবে, কবে হবে সেই সময়? আর, তর সইছে না রাজ্যবাসীর!

পার্থ চট্টোপাধ্যায়:

প্রসঙ্গত, রবিবার জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে এসে এই প্রথম ‘টাকা’ নিয়ে প্রতিক্রিয়া দিলেন পার্থ। এর আগে তিনি ‘ষড়যন্ত্রের’ কথা বলেছেন। তাঁকে সাসপেন্ড করা নিয়ে দলের সিদ্ধান্ত নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন। তবে, এর আগে টাকা নিয়ে কোনও মন্তব্য শোনা যায়নি তাঁর মুখ থেকে। রবিবার সকালে প্রথম পার্থকে বলতে শোনা যায়, “আমার কোনও টাকা নেই।” তাঁকে হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন টাকা কার? তাতেই ওই জবাব দেন পার্থ। এ ছাড়াও আরও বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল পার্থকে। তিনি সেগুলিরও জবাব দেন। স্বাস্থ্যপরীক্ষা করে বেরোনোর পথে তাঁকে আবার একই প্রশ্ন করা হয়েছিল। তবে এ বার আরও বিশদে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, উদ্ধার হওয়া টাকা কার? জবাবে পার্থ কিছুটা বিরক্তির সুরেই জবাব দেন, “আমার নয়, আমার নয়, আমার নয়!” এক বার নয়, টানা তিন বার পার্থ বলেন, “টাকা আমার নয়!” তবে কার? কি বলতে চাইছেন পার্থ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে নিঃসন্দেহে!

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago