Sports

Commonwealth Games 2022: ফাইনালে পিংলার প্রণতি, প্রার্থনায় দেশবাসী! সোনা সহ এখনও পর্যন্ত ভারতের পদক ৪

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভল্ট ফাইনালে প্রবেশ করলেন ভারতের প্রণতি নায়েক (Pranati Nayak)। শনিবার ভল্ট ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেন পশ্চিম মেদিনীপুরের ‘গর্ব’ তথা পিংলার (কড়কাই/ চক কৃষ্ণদাস) মেয়ে প্রণতি। আর, এর ফলেই ফাইনালে প্রবেশ করলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) প্রণতি পদক না জিতলেও, নবম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকসে (১৮ জুন) ব্রোঞ্জ পান প্রণতি। এবার, কমনওয়েলথ গেমসেও পদকের অন্যতম দাবিদার হলেন বাংলার প্রণতি নায়েক। ফাইনালে কোয়ালিফায়ারে প্রথমবারের চেষ্টায় প্রণতি ১৩.৬০০ পয়েন্ট পান এবং দ্বিতীয়বারের চেষ্টায় ১২.৯৫০ পয়েন্ট তোলেন। গড় পয়েন্ট হয় ১৩.২৭৫। স্কটল্যান্ডের শ্যানন আর্চার ১৩.৫০০ গড়ে শীর্ষে থেকে ফাইনালে প্রবেশ করেন। প্রণতি শেষ করেন দ্বিতীয় স্থানে।

প্রণতি নায়েক (Pranati Nayak), ফাইল ছবি :

উল্লেখ্য, এই ইভেন্টে মাত্র শীর্ষ আটজনকে পরের রাউন্ডে জায়গা দেওয়া হয়েছে। যেখানে প্রণতির সতীর্থ প্রতিষ্ঠা সামান্তা (Protistha Samanta) দশম স্থানে শেষ করে ফাইনালে জায়গা করে নিতে পারেননি। তাঁর গড় ছিল ১১.৯৫০। অপর ভারতীয় রুথুজা নটরাজ (Ruthuja Nataraj) ভল্টে ১২.৩০০ পয়েন্ট, আনইভেন বারে ১১.৯৫০ পয়েন্ট, ব্যালেন্স বিমে ১১.৩৫০ পয়েন্ট ও ফ্লোর এক্সারসাইজে ১০.৬৫০ পয়েন্ট তোলেন। তাঁর মোট পয়েন্ট হয় ৪৬.২৫০। অপরদিকে, চারটে ইভেন্ট মিলিয়ে প্রণতি মোট ৪৩.৫০০ পয়েন্ট তোলেন। ভারতের প্রতিষ্ঠা সামান্তা শুধুমাত্র ভল্টে অংশগ্রহণ করেন। মহিলাদের ক্যাটাগরিতে ভারতের ত্রয়ী প্রণতি নায়েক, প্রতিষ্ঠা সামান্তা ও রুথুজা নটরাজ মোট ১০২.৬৫০ পয়েন্ট তোলেন। তাঁরা টিম ইভেন্ট বা দলগতভাবে ফাইনালে প্রবেশ করতে পারেননি! পুরুষদের আর্টিস্টিক জিমনাস্টিকে ভারতের যোগেশ্বর সিং (Yogeshwar Singh) হলেন একমাত্র ভারতীয় যিনি ফাইনালে প্রবেশ করেন। ইভেন্টে তিনি ১৮ তম স্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেন। আজ, রবিবার, নামছেন তিনি। এছাড়া, ভারতের সইফ তাম্বোলি, সত্যজিত মন্ডল ও যোগেশ্বর সিংয়ের জুটি পুরুষদের টিম ইভেন্টে প্রবেশ করতে পারেনি। কমনওয়েলথ গেমসের পুরুষ ও মহিলাদের অল অ্যারাউন্ড ফাইনাল আজ, রবিবার (৩১ জুলাই), অনুষ্ঠিত হবে। ভল্ট ফাইনাল হবে সোমবার (১ আগস্ট)। ওইদিন-ই দেখা যাবে প্রণতি-কে। আপাতত ওই দিনের জন্য-ই প্রার্থনা করছেন আপামর ভারতবাসী। আশায় বুক বেঁধে আছে পিংলা তথা পশ্চিম মেদিনীপুর-ও!

ফের কি পদক আসবে? প্রার্থনায় দেশবাসী:

অন্যদিকে, শনিবার মধ্যরাতে কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৫ কেজি ইভেন্টে ভারোত্তোলক বিন্দিয়া রানি দেবী (বা, বিন্দ্যারানি দেবী) রূপো পদক জিতেছেন। তিনি তাঁর ইভেন্টে ভারোত্তোলনে মোট ২০২ কেজি ওজন ওঠান। তাঁর সেরা প্রচেষ্টা ছিল ৮৬ কেজি এবং তিনি ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ভার উত্তোলন করেন। বিন্দিয়া রানি দেবী’র জয়ের ফলে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের চতুর্থ পদক চলে এল। ঘটনাচক্রে চারটি পদকই ভারোত্তোলন থেকে এসেছে। দ্বিতীয় দিনে সোনা জিতেছেন ভারোত্তোলক মীরাবাঈ চানু। গত বারও গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন চানু। মাঝে রয়েছে টোকিও অলিম্পিকে রুপো। দ্বিতীয় দিনে (শনিবার) ভারত চারটি পদক জেতে। চারটিই ভারোত্তোলনে। দিনের প্রথম পদক আসে সংকেত সারগরের সৌজন্যে। এরপর গুরুরাজ পূজারী ব্রোঞ্জ পান। ভারতীয় সময় রাত ৯টা নাগাদ সোনালী মুহূর্ত মীরাবাঈ চানু’র সৌজন্যে। ভারতীয় সময় ভোর রাতে আরও একটি রুপোর পদকে দিন শেষ করে ভারত। মেয়েদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন বিন্দিয়া রানি দেবী। আজ, তৃতীয় দিনেও পদকের আশায় আছেন ভারতবাসী!

সোনার মেয়ে মীরাবাঈ চানু:

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago