Police Administration

West Midnapore: জমে উঠেছিল খেলা, পুলিশ দেখেই যে যেদিকে পারল দৌড়াল! শালবনীর জুয়ার ঠেক থেকে ৮ জন গ্রেপ্তার, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: বেশ জমে উঠছিল খেলা। পড়ছিল হাজার হাজার টাকার দান। বোর্ডে প্রায় লক্ষাধিক টাকা! হঠাৎ যমদূতের মতো আবির্ভাব পুলিশের। টাকা-পয়সা ছেড়ে দিয়ে যে যেদিকে পারলো দৌড়াল! কারুর জুতো ছিঁড়লো, কারুর জামা, কেউ আবার জুতো ফেলেই দৌড়। ছুটতে গিয়ে পড়ে গড়াগড়িও খেলো কয়েকজন। তার মধ্যেই ৮ জনকে পাকড়াও করলো পুলিশ! বোর্ড থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হল। রবিবার ভর সন্ধ্যায় এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন চাঁদাবিলার জঙ্গলে। মাঝজঙ্গলে অবৈধভাবে চলছিল জুয়ার ঠেক। গোপন সূত্রে খবর পেয়ে সেখানেই হানা দেয় শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্ট।

পিড়াকাটা পুলিশ পোস্ট:

প্রসঙ্গত উল্লেখ্য, জেলার বিভিন্ন প্রান্তেই অবৈধভাবে জুয়ার ঠেক চলার অভিযোগ আসে বারবার। তবে, জেলা পুলিশ সম্প্রতি এই সমস্ত অবৈধ কাণ্ড কারখানা বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারপরই অভিযান শুরু হয়েছে চোলাই মদ থেকে শুরু করে জুয়ার ঠেকে। এদিন তাই হঠাৎ করেই মাঝ জঙ্গলে হানা দেয় পুলিশ। কয়েকজন মূল পান্ডা সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। আটক করা হয়েছে ১৫-টি বাইক এবং ৭-টি চারচাকা‌। গ্রেফতার হওয়া ৮ অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পিড়াকাটা পুলিশ পোস্ট সূত্রে জানা গেছে। আগামীকাল অর্থাৎ সোমবার তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago