Recent

PIB Workshop: প্রতিমুহূর্তে ভাইরাল হচ্ছে ফেক নিউজ, ভিডিও কিংবা ছবি! মেদিনীপুরে PIB-র কর্মশালায় উঠে এলো নানা তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: বর্তমানে সোশ্যাল মিডিয়ার জগতে কি গুরুত্ব হারাচ্ছে ‘সাংবাদিকতা’? নতুন হোক কিংবা পুরনো, বিনোদন কিংবা ব্যক্তিগত- নানা ধরনের ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হচ্ছে! গুরুত্ব হারাচ্ছে প্রকৃত সংবাদ বা প্রতিবেদন। ভাইরালের ভিড়ে হারিয়ে যাচ্ছে সঠিক সংবাদ কিংবা নিউজগুলি। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে নানা রকমের ভুল বা বিভ্রান্তিকর তথ্য। রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ‘সাংবাদিকতা’ নামক পেশাটিকে! সমস্যায় পড়ছেন প্রকৃত সাংবাদিক বা সংবাদ কর্মীরা। তবে, সমাধানের পথ খুঁজতেও বদ্ধপরিকর বিভিন্ন সংবাদ সংস্থা। কিভাবে বিভিন্ন খবরের ফ্যাক্ট চেক করা সম্ভব? কোন খবরটা ভুল এবং কোন খবর সঠিক? অত্যাধুনিক এই যুগে নানা চ্যালেঞ্জের মুখেও কিভাবে সঠিক উপায়ে সংবাদ পরিবেশন করা যাবে? এই সমস্ত বিষয় নিয়েই পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে জেলার সাংবাদিকদের নিয়ে বিশেষ কর্মশালা আয়োজিত হলো- প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি (Press Information Bureau/ PIB)-র উদ্যোগে।

PIB-র কর্মশালা:

মঙ্গলবার (১৮ জুলাই) জেলা শহর মেদিনীপুরের একটি বেসরকারি হোটেলে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র আয়োজনে ‘বার্তালাপ’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং এর পূর্বজোনের ডিরেক্টর জেনারেল ভূপেন্দ্র কাইনথোলা, পিআইবি কলকাতার প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল দেবাঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। উপস্থিত ছিলেন জেলার প্রায় ৭০ জন নবীন ও প্রবীণ সাংবাদিকেরা। ফেক নিউজ কি? কিভাবে ফেক নিউজ যাচাই করা সম্ভব? পিআইবি-র বিশেষজ্ঞ বক্তা হিসেবে কর্মশালায় উপস্থিত জয়দীপ দাশগুপ্ত এই সমস্ত বিষয় সাংবাদিকদের সামনে সহজভাবে তুলে ধরেন। মূলত, এই গতিময়তার যুগে কিভাবে একজন সাংবাদিক ভুল তথ্য যাচাই করে দ্রুত ও সঠিক তথ্য পরিবেশন করবেন, সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করা হয় PIB আয়োজিত এই বার্তালাপে। কর্মশালা শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র (Certificate)।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

23 hours ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

5 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago