Calcutta High Court

SSC Scam: “গরমিল থাকলে আদালত হস্তক্ষেপ করবেই!” একাদশ-দ্বাদশের OMR প্রকাশ ২৮ জুলাইয়ের মধ্যে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল ডিভিশন বেঞ্চেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২০ জুলাই: “শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোথাও কোনও গরমিল (Disputes) থাকলে সাংবিধানিক কোর্টকে ত হস্তক্ষেপ করতেই হবে! OMR প্রকাশ করলেই তো আর চাকরি চলে যাচ্ছে না। তবে, গরমিলটা ধরা পড়বে। তারপর, প্রার্থীদের বক্তব্য শোনার পর আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থী ববিতা সরকারের মামলায় এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বুধবারের শুনানিতে জানিয়ে দিয়েছেন, একাদশ-দ্বাদশে চাকরি পাওয়া ৫,৫০০ জন শিক্ষক এবং প্যানেলে থাকা অপেক্ষারত চাকরিপ্রার্থীদের (Wait listed candidates) সকলের ওএমআর (OMR) প্রকাশ করতে হবে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে। সিঙ্গেল বেঞ্চ বা একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূল রায় বহাল রেখে, ২১ জুলাইয়ের সময়সীমা শুধু কমিশনের আবেদন মেনে ২৮ জুলাই করেছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

বুধবারের শুনানিতে :

উল্লেখ্য যে, ববিতা সরকারের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, নিয়োগ পাওয়া সকল শিক্ষক-শিক্ষিকা সহ মেধা তালিকায় থাকা সকল চাকরিপ্রার্থীদের OMR প্রকাশ করতে হবে ২১ জুলাইয়ের মধ্যে। প্যানেল বা মেধা তালিকায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ছিল ববিতা সরকারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিমের। তার ভিত্তিতে রায়দান করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে সওয়াল করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী মুকুল রোহতগি। তবে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। কিছু বলার থাকলে নতুন করে SLP (Special leave petition) দায়ের করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ। সেই শুনানি হতে পারে আগামী মঙ্গলবার (২৫ জুলাই)। এর মধ্যেই, বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করা হয় কমিশনের তরফে। সেই মামলাতেই ফের একবার মুখ পুড়লো স্কুল সার্ভিস কমিশনের! ববিতা সরকারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে বলেন, “কমিশন যদি স্বচ্ছ ভাবেই নিয়োগ করে, তবে OMR বা চাকরির প্রাপকদের বিস্তারিত বিবরণ প্রকাশ করতে এত ভয় কিসের!” এরপরই, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। তবে, OMR প্রকাশের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয় কমিশনের আবেদন মেনে। একইসঙ্গে, এও জানিয়ে দেওয়া হয়, ‘বিতর্কিত’ নিয়োগের ক্ষেত্রে বা অবৈধভাবে চাকরি পাওয়াদের ‘চাকরি’ যাওয়ার বিষয়টি নির্ভর করবে সুপ্রিম কোর্টে চলা এই ধরনের মামলাগুলির চূড়ান্ত নির্দেশের উপর। OMR প্রকাশিত হলেও, নিয়োগ প্রাপ্তদের বক্তব্য না শুনে, কোনভাবেই যে চাকরি থেকে বরখাস্ত করা হবে না সেই বিষয়টিও নিশ্চিত করে দেওয়া হয় ডিভিশন বেঞ্চের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago