Recent

Missing: টেস্ট পরীক্ষার আগের রাতেই হোস্টেল থেকে নিখোঁজ ছাত্র! পশ্চিম মেদিনীপুরের নামকরা স্কুলের ঘটনায় চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: স্কুলের টেস্ট পরীক্ষার আগেই নামকরা স্কুলের হোস্টেল থেকে নিখোঁজ হয়ে গেল এক ছাত্র! স্কুল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, পরীক্ষার ভয়েই হয়তো কোথাও পালিয়ে গেছে। থানায় নিখোঁজ ডায়েরি করলেন পরিবারের লোকজন। জানা গেছে, মোহনপুর থানার অন্তর্গত বৈতা মহেন্দ্রনাথ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুপ্রিয় ঘোষ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ। স্কুলের হোস্টেলে থাকত ওই ছাত্র। শুক্রবার এই বিষয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

বৈতা মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় (ফাইল ছবি) :

প্রসঙ্গত, কেশিয়াড়ি থানার উত্তর ডুম্বুরকলার অন্তর্গত ডাডরা এলাকায় বাড়ি ওই ছাত্রের। বৈতা উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে থাকত সুপ্রিয় ঘোষ নামে দশম শ্রেণীর ওই ছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় হোস্টেলের রোল কলের সময় ওই ছাত্রকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজখবর শুরু করে স্কুল কর্তৃপক্ষ। এরপর, খবর দেওয়া হয় সুপ্রিয়’র পরিবারে। কেশিয়াড়ি থানার ডাডরা গ্রাম থেকে সুপ্রিয়’র বাবা সন্তোষ ঘোষ শুক্রবার মোহনপুর থানায় এসে নিখোঁজ ডায়েরি করেন। ওই স্কুলের প্রধান শিক্ষক কনক কান্তি কর জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় হোস্টেলের রোল কল করার সময় থেকেই ওই ছাত্রটিকে দেখতে পাওয়া যায়নি। এর পরেই তার পরিবারে খবর পাঠানো হয়।” এদিকে, শুক্রবার থেকেই স্কুলে শুরু হচ্ছে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা। প্রধান শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষের অনুমান, টেস্ট পরীক্ষার আতঙ্কে ছাত্রটি কোথাও পালিয়ে গেছে! স্কুল ও পরিবারের তরফে মোহনপুর থানায় বিষয়টি নিয়ে পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, স্কুলের হোস্টেল থেকে দশম শ্রেণীর ছাত্র পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে।

নিখোঁজ ছাত্র :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago