Recent

মাছেই ‘মহারাজ’ মেদিনীপুরের চঞ্চল! কোটি টাকার মাছ কাজে লাগবে ওষুধ তৈরিতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ২৭ অক্টোবর: মাছ-ই যেন মহারাজা করে দিল পূর্ব মেদিনীপুরের চঞ্চল মালিক’কে! দীঘা মোহনায় ৩৩ টি পূর্ণবয়স্ক তেলিয়া ভোলা মাছ ওঠে চঞ্চলের ট্রলারে। যার প্রতিটি’র দাম ওঠে প্রায় ৩ লক্ষ টাকা করে। ৩৩ টি মাছের দাম ওঠে প্রায় ৯৮ লক্ষ টাকার কাছাকাছি! আর, এই মাছ ঘিরে উৎসাহের অন্ত নেই স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের মধ্যে। অতিমারী আবহে ‘রত্নাকর’ সমুদ্রের সৌজন্যে প্রায় কোটি টাকার মালিক হয়ে, চওড়া হাসি চঞ্চলের মুখেও! উল্লেখ্য যে, এই মাছ ওষুধ তৈরির কাজে লাগে বলেই এর এত দাম। ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলার শরীরের নানা অংশের কদর আছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। প্রতি কেজি পূর্ণবয়স্ক মাছের দাম প্রায় ১২-১৩ হাজার টাকা!

দীঘা মোহনার তেলিয়া ভোলা মাছ :

জানা গেছে, ‘মা বাসন্তী’ নামে একটি ট্রলার রয়েছে চঞ্চলের। সম্প্রতি, মাছ ধরে তীরে ফেরে ওই ট্রলারটি। ট্রলারে ৩৩ টি পূর্ণবয়স্ক তেলিয়া ভোলা মাছ ছিল। মঙ্গলবার তা বিক্রি হয়েছে প্রায় এক কোটি টাকায়। দীঘা মোহনার আড়তদার শ্যামসুন্দর দাসের আড়তে ওঠে ওই মাছ। তিনি বলেন, “একসঙ্গে এতগুলি একই ধরনের পূর্ণবয়স্ক মাছ জালে পড়ার ঘটনা বেনজির। ৩৩টি তেলিয়া-ভোলা মাছের মোট ওজন ছিল প্রায় ৭৬৮ কেজি। মাছগুলি নিলামে কেজি প্রতি প্রায় ১২ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হয়েছে। সব মিলিয়ে দাম উঠেছে প্রায় ৯৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা।” ওই মাছ দেখতে আড়তে ভিড় জমে যায়। উল্লেখ্য, দিন চারেক আগেই সুন্দরবনের খাঁড়ি থেকে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল দৈত্যাকৃতি একটি তেলিয়া ভোলা মাছ। দৈত্যাকৃতি সেই মাছটির দাম ওঠে সাড়ে ৩৭ লক্ষ টাকা! মাছটির ওজন ছিল প্রায় সাড়ে ৭৮ কেজি। এত বড় মাপের তেলিয়া ভোলা মাছ আগে দেখেননি বলে দাবি করেছিলেন ক্যানিংয়ের আড়তদারেরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago