Recent

Liquor: সুরাপানে বাঙালি সেরা! মদ বিক্রি করে বিপুল পরিমাণ লক্ষ্মীলাভ পশ্চিমবঙ্গ সরকারের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, কলকাতা, ১৮ সেপ্টেম্বর: ফের মদ বিক্রির পরিসংখ্যানে নয়া রেকর্ড গড়লো রাজ্য! দেদার সুরাপানের মাধ্যমেই লক্ষ্মীলাভ ঘটছে রাজ্যের কোষাগারে। চলতি আর্থিক বর্ষে শুধুমাত্র মদ বিক্রি করেই বিপুল আয় ঘরে ঢুকলো সরকারের। জানা গিয়েছে, এই অর্থবর্ষে রাজ্যে মদ বিক্রি থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১২,০০০ কোটি টাকা। বছর শেষ হতে এখনও দুই-সপ্তাহ বাকি থাকতে থাকতেই খুব সহজে সেই লক্ষমাত্রা পূরণ হয়েছে। আবগারি দফতর সূত্রে খবর, রাজ্যে অবৈধ মদ বিক্রি গত কয়েক বছরে কড়া নজরদারির জেরে কম করা গিয়েছে। ফলে রাজস্ব বেড়েছে অনেকটাই। পাশাপাশি, দেশি মদের বিক্রিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেশ কিছু নতুন দেশি মদ বাজারে আসার ফলে চাহিদাও বৃদ্ধি পেয়েছে। আপাতত ৩০০ মিলিলিটার দেশি মদের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২৩ টাকা।

প্রতীকী ছবি :

চলতি বছরে পুজোর সময়েই বিপুল টাকার মদ বিক্রি করে রেকর্ড গড়েছিল রাজ্য। পুজোর চারদিন মিলিয়েই প্রায় ১০০ কোটি টাকার সুরাপান করেছিলেন সুরাপ্রেমীরা। সেখান থেকেই স্পষ্ট হয়ে যায় রাজ্যে মদের চাহিদা ক্রমশ বাড়ছে। তবে, মদের বিক্রিতে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস করপোরেশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। মদ তৈরি থেকে বিক্রি পর্যন্ত গোটা প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে তারা। ফলে মদের বিপুল চাহিদার জোগানে কখনই ভাটা পড়ছেনা!

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago