Recent

DA Increased: কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি, মন খারাপ রাজ্যের কর্মচারীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩০ মার্চ: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। সপ্তম পে-কমিশনের আওতায় তিন শতাংশ মহার্ঘ্যভাতা বাড়ান হল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার এই বিলে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ৩৪ শতাংশ মহার্ঘ্যভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মহার্ঘ্যভাতার পাশাপাশি বাড়ান হল ডিয়ারনেস রিলিফও। সেই কারণে এবার থেকে অবসরপ্রাপ্ত কর্মীরাও ৩৪ শতাংস হারে ডিআর পাবেন। ১ ফেব্রুয়ারি ২০২২ সাল থেকেই এটি কার্যকর হচ্ছে। অন্যদিকে, রাজ্য সরকারের কর্মচারীদের নতুন বছরে (২০২২) এখনও অবধি কোনো DA ঘোষণা না হওয়ায় মন খারাপ তাঁদের!

বাড়ছে ডি.এ (D.A) :

AICPI-IW-(All India Consumer Price Index for Industrial Workers)-এর ডিসেম্বরের প্রাপ্ত তথ্য পাওয়ার পরই কর্মচারীরা ৩% মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন। আজকের মন্ত্রিসভার বৈঠকে এই বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কর্মীদের মার্চ মাসের বেতনের সাথে অ্যাকাউন্টে নতুন ডিএ জমা হবে বলেও জানা গিয়েছে। এখন থেকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা ৩৪% হারে মহার্ঘ ভাতা পাবেন। শিল্প শ্রমিকদের জন্য উপভোক্তা মূল্য সূচকাঙ্কের তথ্য অনুযায়ী (AICPI সূচক) ২০২১-এর ডিসেম্বরের সূচকে এক পয়েন্ট কমেছে। উল্লেখ্য যে, মহার্ঘভাতার জন্য ১২ মাসের সূচকের গড় হল ৩৫১.৩৩। যেখানে মহার্ঘভাতার পরিমান ৩৪.০৪% কিন্তু, মহার্ঘভাতা সর্বদা পূর্ণ সংখ্যায় দেওয়া হয়। অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে মোট মহার্ঘ ভাতা হবে ৩৪%। তাৎপর্যপূর্ণ ভাবে, সরকারের এই সিদ্ধান্তের ফলে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago