Recent

Midnapore: মেদিনীপুর পৌরসভায় ট্রেড লাইসেন্স ফিস অত্যধিক! স্মারকলিপি জমা দেওয়ার পর আশ্বাস চেয়ারম্যানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: খড়্গপুর পৌরসভা, ঝাড়গ্রাম পৌরসভা থেকে শুরু করে দমদম পৌরসভার থেকেও ট্রেড লাইসেন্স ফিস বেশি মেদিনীপুর পৌরসভাতে। এমনই দাবি পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। তাঁদের দাবি অনুযায়ী, খড়্গপুর ও ঝাড়গ্রাম পৌরসভাতে ডায়াগনস্টিক কিংবা প্যাথলজি সেন্টারের ট্রেড লাইসেন্স ফিস ৩৫০০টাকি। দমদম পৌরসভার ক্ষেত্রে এই ফিস মাত্র ২১২৫টাকা। অথচ, মেদিনীপুর পৌরসভা-র ক্ষেত্রে এই ফিস ৯,৫০০টাকা। এই ফিস কমবেশি ৩ হাজার টাকা করার দাবি জানিয়ে সংগঠনের তরফে মেদিনীপুর পৌরসভায় ডেপুটেশন বা স্মারকলিপি জমা দেওয়া হয়।

মেদিনীপুর পৌরসভায় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা:

সোমবার সংগঠনের তরফে সম্পাদক বিশ্বনাথ দাস বলেন, “আমাদের পাশের দু’টি পৌরসভা থেকে দমদম, দুর্গাপুরের মতো বড় বড় সব পৌরসভার থেকেও মেদিনীপুর পৌরসভাতে এই চার্জ অনেক বেশি। যেখানে হোটেল, বার, রেস্টুরেন্টের ক্ষেত্রে এই চার্জ ১০ হাজার টাকা; সোনা দোকানের ক্ষেত্রে মাত্র ২ হাজার টাকা এবং সিভিল কনট্রাক্টরদের ক্ষেত্রে ১৬০০ টাকা; সেখানে ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে সাড়ে ৯ হাজার থেকে সাড়ে ১১ হাজার টাকা পর্যন্ত ফিস-টা একেবারেই সামঞ্জস্যহীন! তাই আমরা পৌরপ্রধানের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম। আমাদের প্রস্তাবিত তালিকাও পৌরপ্রধান সৌমেন খানের হাতে তুলে দিয়েছি। উনি আশ্বস্ত করেছেন এই বিষয়ে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago