Vidyasagar University

Vidyasagar University: ডেটা সায়েন্স, জনস্বাস্থ্য সহ একাধিক স্বল্পমেয়াদী কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, দ্রুত আবেদন করুন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: চলতি শিক্ষাবর্ষেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (CCAE)-র উদ্যোগে একাধিক স্বল্পমেয়াদি কোর্স (Certificate Course or Diploma Course) করানো হবে। এই সমস্ত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের মেয়াদ তিন মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত। সম্প্রতি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.vidyasagar.ac.in) এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মহামারিবিদ্যা ও জনস্বাস্থ্য (Epidemiology and Public Health) সাঁওতালি (Olchiki Script), ডেটা সায়েন্স (Data Science), অরণ্য এবং বন্যপ্রাণ সংরক্ষণ (Forest and Wild Life Conservation), ইংলিশ ফর অল (English for All) এবং অ্যাজাইল সফটঅয়্যার ডেভেলপমেন্ট (Agile Software Department)- এই ৬টি কোর্সে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতিতে কোর্সগুলিতে ভর্তি হওয়া যাবে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি:

কোর্সগুলিতে আসনসংখ্যার পরিমাণ যথাক্রমে- ৪০, ১০০, ৪০, ৫০, ৪০ এবং ৬০। কোর্স ফি-র পরিমাণ ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৪,০০০ টাকা। বিভিন্ন বিষয়ের ক্লাস হবে সপ্তাহে দুই থেকে চার দিন পর্যন্ত। কোর্সের মেয়াদ ৩ মাস থেকে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত। পড়ুয়া, গবেষক, চাকুরিজীবী থেকে শুরু করে সকলেই এই কোর্সগুলি করতে পারবেন। কোর্সগুলিতে ভর্তির আবেদন জানাতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর তা অফলাইনে জমা করতে হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) CCAE-র অফিসে (পণ্ডিত রবিশঙ্কর ভবনের দোতলায়)। আবেদনপত্রের স্ক্যান কপি এবং পেমেন্টের রসিদ নির্দিষ্ট মেল আইডিতে (বিজ্ঞপ্তিতে উল্লিখিত) পাঠাতে হবে। আবেদনমূল্য বাবদ ২০০ টাকা এবং কোর্স ফি জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে (এবং আবেদনপত্রে) উল্লিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই বিষয়ে বাকি তথ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। ফোন করতে পারেন CCAE কর্তৃপক্ষ প্রদত্ত এই নম্বরে- 8373861707

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago