Recent

Tragic Death: খেতে বসেছিলেন যুবক, টেবিল ফ্যান চালাতে গিয়েই ডেকে আনলেন মৃত্যু! মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুন:মর্মান্তিক দুর্ঘটনা! দুপুরে ভাত খেতে বসেছিলেন যুবক। গরম লাগার কারণে, পাশে থাকা টেবিল ফ্যান চালাতে গিয়েছিলেন। যেন অপেক্ষা করে বসেছিল সাক্ষাৎ মৃত্যুদূত! টেবিল ফ্যানে হাত দেওয়ার সাথে সাথেই ছিটকে পড়েন যুবক। আঘাত পান মাথায়। এরপর, টেবিল ফ্যানটিও তাঁর বুকের উপর পড়ে যায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাস্থলেই সংজ্ঞা-হীন হয়ে পড়েন যুবক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার পালংপুর গ্রামের। এরপর, ওই যুবককে উদ্ধার করে দ্রুত ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী।

মৃত যুবক প্রদীপ মণ্ডল :

জানা যায়, পালংপুর গ্রামের বছর ৩৪-এর যুবক প্রদীপ মণ্ডল বয়স বুধবার সকালে ভাত খেতে বসেছিলেন। এরপরই, পাশে থাকা টেবিল ফ্যানটি চালাতে যান তিনি। জানতেন না যে, ওই ফ্যানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে তা সরাসরি ইলেকট্রিক সংযুক্ত হয়ে গিয়েছিল। ফলে তাতে হাত দেওয়ার সাথে সাথেই শক খান প্রদীপ। ছিটকে পড়েন তিনি। এরপর, ওই টেবিল ফ্যানটিও তাঁর শরীরের উপর পড়ে যায়। পরিবারের সদস্যরা জানান, ওই অবস্থাতেই জ্ঞান হারান তিনি। গরম দুধ খাওয়ানোর চেষ্টা করা হলেও, কোনো সাড়া দেননি প্রদীপ। এরপর, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago