Recent

Midnpaore: শাসকদলের প্রার্থী খোদ মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা! খড়্গপুরে প্রার্থী প্রদীপ, জহর, রবিশংকররাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: মেদিনীপুর পৌরসভায় তৃণমূল প্রার্থী হলেন খোদ মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। ২২ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তিনি। অপরদিকে, খড়্গপুরে প্রার্থী করা হয়েছে প্রদীপ সরকার (৬), জহর পাল (৩৩), রবিশংকর পান্ডে (২৬)’র মতো সিনিয়র নেতাদেরও। তার চেয়েও বড় কথা প্রায় কোনঠাসা হয়ে পড়া দেবাশীষ চৌধুরী (৯)-কেও প্রার্থী করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব দলে পুরানো কর্মীদেরও গুরুত্ব দেওয়ার বার্তা দিয়ে রাখল! মেদিনীপুর পৌরসভায় প্রার্থী হয়েছেন সৌমেন খান (১৮), বিশ্বনাথ পান্ডব (১৯) এর মতো পরীক্ষিত প্রার্থীরাও। অন্যদিকে, মেদিনীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে প্রয়াত সমাজসেবী রজনীকান্ত দোলই এর বউমা (সত্যব্রত দোলইয়ের স্ত্রী) মেরি দোলইকে।

তালিকা:

তালিকা:

তালিকা:

বেঙ্গল পোস্ট ডিজিটালের অনুমান অনেকটা মিলিয়ে, মেদিনীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে প্রার্থী হয়েছেন কলেজকর্মী ও ক্রীড়া জগতের ব্যক্তিত্ব ইন্দ্রজিৎ পানিগ্রাহী, ৬ নং ওয়ার্ডে ডাক্তার গোলোক মাজি, ১৭ নং ওয়ার্ডে তরুণী আইনজীবী নম্রতা চৌধুরী, ২১ নং ওয়ার্ডে প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী (নান্টি), ২৫ নং ওয়ার্ডে ক্লাব সংগঠক ও সমাজকর্মী সুশান্ত ঘোষ। এছাড়াও, যথারীতি প্রার্থী হয়েছন হিমাদ্রি খান (১৫), টোটোন সাসপিল্লি (১২), বিশ্বেশ্বর নায়েকের স্ত্রী অর্পিতা রায় নায়েক (১৪), মোজাম্মেল হোসেন (১৩), সৌরভ (বিপ্লব) বসু (৯), অনিমা সাহা (১) প্রমুখরা। প্রার্থী করা হয়েছে (২ নং ওয়ার্ডে) নির্মাল্য চক্রবর্তীর স্ত্রী সোনালী চক্রবর্তী, সুসময় মুখার্জি (১৬ নং ওয়ার্ডে) কেও। ৫, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের চমক যথাক্রমে, বরুণা মহাপাত্র, ড. চন্দ্রানী দাস ও বিশ্বজিৎ মুখার্জি।

তালিকা:

তালিকা:

তালিকা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago