Recent

Sabang: “প্রয়োজনে জীবন দেব, চাষের জমিতে ভেড়ি হতে দেবনা!” সবংয়ে লাল ঝান্ডার মিছিল থেকে কৃষক রমনীদের ঐক্যবদ্ধ স্লোগান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল:হাইকোর্টের স্থগিতাদেশের পরেও তিন ফসলা চাষের জমিতে জোর পূর্বক মাছের ভেড়ি তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের সবং এর ভেড়ি মাফিয়ারা। অবশেষে, লাল ঝাণ্ডার ঐক্যবদ্ধ মিছিল থেকে কৃষক আর কৃষক রমণীদের স্লোগান উঠলো, “রক্ত দিতে হয় দেব, প্রয়োজনে জীবন দেব; কিন্তু চাষের জমিতে ভেড়ি হতে দেবনা!” সোমবার সবং-এর শীতলদা মৌজা থেকে এক বিরাট মিছিল বের হয়। রামভদ্রপুর কৃষি জমি বাঁচাও মঞ্চের এমন কর্মসূচীতে একের পর এক মৌজার মানুষ সামিল হোন। ধোবাপুকুর, ঠাকুরবাড়ি, রামভদ্রপুর হাইস্কুল পর্যন্ত প্রায় হাড়াই কিমি পথ জুড়ে কৃষিজীবী মানুষের ঢল। নারায়ন চন্দ্র মান্না, বিষ্ণুপদ জানা, সুবলচন্দ্র বেরা, চন্দন মন্ডলের মতো কয়েকশো কৃষকই শুধু নয়; আশা গুইছাইত, নমিতা মান্না সহ শয়ে শয়ে কৃষক রমনী এই প্রতিবাদ মিছিলে যোগ দেন। লাল ঝান্ডা হাতে নিজেদের জমি ঘিরে ফেলেন। স্লোগান দিতে থাকেন, “রক্ত দিতে হলে দেবে, প্রয়োজনে জীবন দেবে; আমরা চাষের জমিতে ভেড়ি হতে দেবনা। আমাদের চাষের জমি আগের মতো অবস্থায় ফিরিয়ে না দিলে সেই কাজ নিজেরাই করবো।”

মিছিলের সামনে কৃষক রমনীরা :

প্রসঙ্গত, সবং এর রামভদ্রপুর সহ বিভিন্ন মৌজার কৃষকদের অভিযোগ ছিল, চাষ জমিতে আগাছা নষ্ট করার রাসায়নিক ছড়িয়ে এবং জল সেচ বন্ধ করে বিঘার পর বিঘা কৃষি জমির ফসল নষ্ট করে, জমির মাটি তুলে বাঁধ নির্মাণ হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। তা সত্ত্বেও ভূমি দপ্তর ও পুলিশ প্রসাশন নীরব থেকেছে। এখন কৃষক তার জমি বাঁচাতে তাই লাল ঝাণ্ডার আন্দোলনে সামিল হয়েছেন! ভূমি দপ্তর ও পুলিশ প্রসাশন-কে হুঁশিয়ারি দিয়ে দাবি জানানো হয়, এক মাসের মধ্যে জমির মাটি জমিতে বিছিয়ে সমতলিকরণ প্রসাশনকেই করতে হবে। নইলে কৃষকরা সেই কাজ শুরু করবে। জোর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে যে সমস্ত কৃষকদের আজ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছিল, তাঁরাও এদিনের মিছিলে যোগদান করেছে বলে বাম নেতৃত্ব দাবি করেছে। কৃষকদের সংগঠিত করে বামেদের এই মিছিলে সামিল হন, জেলার বাম কৃষক আন্দোলনের নেতা সুভাষ দে, রামেশ্বর দোলই, সুনীল অধিকারী, শ্রমিক নেতা গোপাল প্রামাণিক প্রমুখ।

ঐক্যবদ্ধ মিছিল :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

1 week ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago