তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: ব্রিজের উপর থেকে শিলাবতী নদীতে ঝাঁপ দিলেন এক মহিলা! ভরা নদীর স্রোতে তলিয়ে গেলেন সঙ্গে সঙ্গেই। তল্লাশি শুরু করা হয়েছে পুলিশ ও NDRF এর পক্ষ থেকে। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।
জানা যায়, শুক্রবার দুপুর নাগাদ মধ্যবয়স্ক এক মহিলা ঘাটালের বিদ্যাসাগর সেতু থেকে শিলাবতী নদীতে ঝাঁপ দেন। তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন বলে প্রাথমিক অনুমান। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে পৌঁছন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস এবং ঘাটাল থানার পুলিশ। প্রথমে পুলিশের সহায়তায় স্থানীয় মানুষজন নৌকা নিয়ে শিলাবতী নদীতে তল্লাশি চালালেও, প্রবল স্রোতের কারণে দেহ উদ্ধার হয়নি! স্থানীয় প্রশাসনের তরফে NDRF বা জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে খবর দেওয়া হয়। তাঁরাও তল্লাশি শুরু করেছেন বলে জানা গেছে। এখনও পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…