Weather Update

Midnapore Weather: রোদ-বৃষ্টির লুকোচুরি মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে! ঘনীভূত নিম্নচাপে খরা কাটুক জঙ্গলমহলে, চাইছেন ধান চাষিরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: বঙ্গোপসাগরের উপর বাংলাদেশ-মায়ানমার উপকূলে দানা বেঁধেছে নিম্নচাপ। আর, তার হাত ধরেই বৃহস্পতিবার রাত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আজ, শুক্রবার-ও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগণা এলাকায়। যদিও, সকাল থেকে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর-খড়্গপুর সহ প্রায় সর্বত্রই রোদ-বৃষ্টি’র লুকোচুরি খেলা চলছে। পূর্ব মেদিনীপুর সহ সমুদ্র উপকূলে অবশ্য ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। তবে, দুপুরের পর দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগামীকাল-ও হালকা বৃষ্টি এবং হাওয়ার দাপট থাকবে দীঘা উপকূলে, এমনটাই জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে আগামীকাল পর্যন্ত।

আবহাওয়া দপ্তরের সতর্কতা :

এদিকে, এই নিম্নচাপের হাত ধরেই জঙ্গলমহল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া’য় বৃষ্টির খরা কাটুক, এমনটাই প্রার্থনা করছেন আমন ধান চাষিরা। কারণ, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, শালবনী, গড়বেতা, গোয়ালতোড় প্রভৃতি এলাকা থেকে শুরু করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি এলাকায় এখনও ধান রুইতে পারেননি অধিকাংশ কৃষক। পশ্চিম মেদিনীপুর জেলার সহ কৃষি অধিকর্তা জানিয়েছেন, এখনও প্রায় ৪০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। তাই, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও খড়্গপুর মহকুমার নীচু এলাকাগুলিতে ধান রোপণের কাজ ভালোভাবে হলেও, মেদিনীপুর সদর মহকুমার বহু চাষিই এখনও ধান লাগাতে পারেননি! বিশ্ব উষ্ণায়ন আর এল নিনো’র দাপটে এমনিতেই বর্ষা এবার বড়ো কৃপণ, তাই এরকম নিম্নচাপের প্রভাবেই বৃষ্টির খরা কাটুক, চাইছেন দক্ষিণবঙ্গের তথা জঙ্গলমহলের কৃষকরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago