Recent

Paschim Medinipur: ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে মারধর করা হল পশ্চিম মেদিনীপুরে, ভর্তি মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর: ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের সাতগেড়িয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, শনিবার সন্ধ্যায় এলাকার ১০-১২ জন ব্যক্তি এসে তাঁকে গালিগালাজ করে এবং ব্যাপক মারধর করে। তাঁর মাথায় চোট লেগেছে। গুরুতর জখম অবস্থায় একাংশ স্থানীয় বাসিন্দা তাঁকে উদ্ধার করে প্রথমে পাঁচখুরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাতেই স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন আহত মহিলা। এদিকে এই ঘটনায়, মেদিনীপুর কোতোয়ালী থানা ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করেছে। রবিবার তাদের আদালতে তোলা হলে, ৩ জনের পুলিশ হেফাজত ও ৭ জনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

হাসপাতালে বিধায়ক দীনেন রায় :

এদিকে, এই ঘটনা যে অত্যন্ত লজ্জাজনক, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন জেলাবাসী। রবিবার সকালে আহত বৃদ্ধাকে হাসপাতালে দেখতে যান এলাকার বিধায়ক দীনেন রায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও আদিবাসী সমাজের নেতৃত্বদেরকে সাথে নিয়েই হাসপাতালে বৃদ্ধাকে দেখতে যান দীনেন বাবু, তিনি বলেন, এটা একটা সামাজিক সমস্যা। ইতিমধ্যেই মারধরে অভিযুক্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। এদিকে, সামাজিকভাবে এই সমস্যা সমাধানের লক্ষ্যে ভারত জাকাত মাঝি পরগানা মহলের সদস্যরা এগিয়ে এসেছেন। জানা গেছে, এর আগেও ডাইন সন্দেহে ওই মহিলাকে মারধর করা হয়েছে! দীর্ঘদিন তিনি ঘরছাড়া ছিলেন বলেই জানিয়েছেন বিধায়ক দীনেন রায়। যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তা দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago