Recent

Kharagpur: স্ত্রী-কে খুন করে আত্মঘাতী খড়্গপুরের যুবক! বাবার ‘পাগলামি’তে একধাক্কায় অনাথ হল তিন সন্তান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: নির্মম, নৃশংস থেকে মর্মান্তিক- এই ধরনের ঘটনাকে ব্যাখা করা সত্যিই সম্ভব নয়! স্ত্রী-কে খুন করে আত্মঘাতী হলেন স্বামী-ও। এক ধাক্কায় অনাথ হয়ে পড়ল তিন নাবালক সন্তান! ঘটনা ঘিরে চাঞ্চল্য ও শোকের ছায়া খড়্গপুর গ্রামীণ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর চারটা নাগাদ খড়্গপুর গ্রামীণের কুচলাতাড়ি গ্রামের বছর ৩৪-এর যুবক যুগল‌ নায়েক, নিজের বাড়িতেই প্রথমে ঘুমন্ত স্ত্রী (বকুল নায়েক, ৩২)-এর গলা কেটে দেন হাঁসুয়া বা ধারালো ছুরি জাতীয় জিনিস দিয়ে। এরপর, সেই ঘরেই নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন! নির্মম এই ঘটনায়, ঘুম ভেঙে যায়, ৭ বছর ও ৫ বছরের দুই নাবালিকা কন্যার। তারাই চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। প্রতিবেশীরা এসে এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যান! খবর দেন খড়্গপুর গ্রামীণ থানায়।‌ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। খড়্গপুর মহাকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।

শোকস্তব্ধ যুগলের বাবা-মা :

জানা গেছে, যুগল ও বকুলের (স্ত্রী) তিন সন্তান। দুই নাবালিকা কন্যা ছাড়াও ১০ বছরের একটি ছেলে আছে। তবে, সে আত্মীয় বাড়িতে (সম্ভবত মামা বাড়ি) থাকত। এদিকে, যুগল নায়েক ইদানিং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। মাঝেমধ্যেই পাগলের মতো আচরণ করত! যুগলের বাবাও স্বীকার করেছেন, ছেলের মস্তিষ্ক বিকৃতির কথা। তবে, এই ধরনের ঘটনা ঘটে যাবে, তা তাঁরা কেউই ভাবতে পারেননি! নাবালক সন্তানদের নিয়েই দুঃশ্চিন্তায় সংশ্লিষ্ট সকলে। ঘটনা ঘিরে এলাকায় থমথমে পরিবেশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

তিন সন্তান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago