Recruitment

Recruitment: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-র মাধ্যমে ঝাড়গ্রাম DPSC-তে ক্লার্ক ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করা হবে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৩ নভেম্বর: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-র ভিত্তিতে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) ও গ্রুপ-ডি কর্মী (বা, চতুর্থ শ্রেণির কর্মী) নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে। আগামী ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে ঝাড়গ্রাম DPSC-র নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে। আবেদনমূল্য হিসাবে ৩০০ টাকা আলাদা করে জমা দিতে হবে।

প্রকাশিত হল বিজ্ঞপ্তি :

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিযুক্তরা ২২,৭০০-৫৮,৫০০ টাকা বেতন হিসাবে পাবেন। গ্রুপ-ডি পদে নিযুক্তদের ১৭,০০০-৪৩,৬০০ টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীদের ৪৫ মিনিটের লিখিত পরীক্ষায় বসতে হবে। ওই পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পরেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। শূন্যপদ- ২টি। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। অপরদিকে, গ্রুপ-ডি পদে আবেদনকারীদের ১৮ থেকে ৪০ বছর বয়স হওয়া বাঞ্ছনীয়। অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করা হবে। এই পদের জন্য মোট ২-টি আসন খালি রয়েছে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত পদে বেছে নেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC-র) অফিসিয়াল ওয়েবসাইট (www.dpscjhargram.com) দেখে নিতে হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago