Recruitment

Primary TET 2014: “প্রয়োজনে IBM, TCS, Wipro কিংবা হ্যাকারদের সাহায্য নিন!” OMR-র দুর্নীতির রহস্যভেদে CBI-কে কড়া নির্দেশ বিচারপতি মান্থার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৫ জুলাই: প্রাথমিকে নিয়োগ মামলায় OMR শিট বা উত্তরপত্রের গুরুত্ব অপরিসীম। তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে সিবিআই (CBI)! তাই, এই বিষয়ে ‘বিশেষজ্ঞ’ সংস্থাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবারের শুনানিতে তিনি বলেন, তদন্তকারী সংস্থা (সিবিআই) সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এ বার তারা অন্য সংস্থা নিয়োগ করুক। বিচারপতি মান্থা এও জানিয়েছেন, প্রয়োজনে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নিক সিবিআই। IBM, TCS বা Wipro-র মতো সংস্থার সাহায্য নেওয়া যেতে পারে বল জানিয়েছেন বিচারপতি। প্রয়োজনে এথিক্যাল হ্যাকারদের সাহায্য নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। অর্থাৎ, যে কোনও মূল্যে নিয়োগ দুর্নীতির রহস্যভেদের নির্দেশ আদালতের। বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলায় ওএমআর শিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তা উদ্ধার করা জরুরি। আদালত জানায়, তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে, তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার।

কলকাতা হাইকোর্ট (নিজস্ব চিত্র):

প্রসঙ্গত উল্লেখ্য, পরীক্ষার্থীদের ওএমআর শিট বা উত্তরপত্র মূল্যায়নের জন্য এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামের একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার প্রাথমিকের নিয়োগে ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চেয়েছিল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন যে, ওএমআর শিট স্ক্যান করে কোথায়, কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল, শুক্রবার আদালতের কাছে সেই বিষয়ে তথ্য জমা দিতে হবে সিবিআইকে। কিন্তু, শুক্রবার সিবিআইয়ের তরফে জানানো হয়, তারা ওই তথ্য জমা দিতে পারছে না! আর তখনই এই নজিরবিহীন নির্দেশ দেন বিচারপতি মান্থা। আগামী ছ’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago