Kharagpur

Kharagpur: খড়্গপুরের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত্যু এক শ্রমিকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৭ জুন: গ্লিসারিন কারখানায় ওয়েল্ডিং- এর কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ! মৃত্যু হল এক শ্রমিকের। আতঙ্কিত কারখানার অন্যান্য শ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণের হরিয়াতাড়া এলাকায় অবস্থিত একটি ওলিও কেমিক্যালস বা তরল গ্লিসারিনের কারখানায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম মনজিৎ কুমার। বছর ২৫-র ওই শ্রমিকের বাড়ি বিহারে। ঘটনার পরই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ।

খড়্গপুরের কারখানায় বিস্ফোরণ:

বিজ্ঞাপন (Advertisement):

জানা গেছে, ওই গ্লিসারিন কারখানার সুবিশাল গ্লিসারিন চেম্বারের উপরের ঢাকনার উপরে বসে ওয়েল্ডিং-এর কাজ করছিলেন এক শ্রমিক। নিচে দাঁড়িয়েছিলেল আরো কয়েকজন। হঠাৎই ওই গ্লিসারিন চেম্বারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঢাকনা সমেত ওই শ্রমিককে কারখানার বাইরে প্রায় ১০০ মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন বাকিরা। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পৌঁছয় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ এবং দমকল বাহিনী।

স্থানীয়রা দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি কারখানায় বা কারখানার শ্রমিকদের কোনও নিরাপত্তা নেই। ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে! এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ মুখে কুলুপ আঁটলেও, আতঙ্কিত কয়েকজন শ্রমিক জানিয়েছেন, “ওয়েল্ডিং চলাকালীন ওই চেম্বারে বা ট্যাঙ্কারের ভেতরে হঠাৎ গ্যাস সৃষ্টি হওয়ার ফলেই সম্ভবত বিস্ফোরণ হয়!” যদিও, ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরাও। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে খড়গপুর মহকুমা হাসপাতালে। সেই সঙ্গেই ওই শ্রমিকের বাড়িতেও খবর দেওয়া হয়েছে।

এই কারখানাতেই হয় বিস্ফোরণ:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago