Recruitment

SBI Recruitment: SBI ব্যাঙ্কে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি! শুরু হল আবেদন প্রক্রিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ সেপ্টেম্বর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-তে বিপুল নিয়োগ। চলতি বছরে ব্যাঙ্কে প্রবেশনারি অফিসারের মোট ২০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর থেকে। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য যথারীতি থাকবে বয়সের ছাড়। নিযুক্তদের শুরুতে বেসিক পে বাবদ মিলবে ৪১,৯৬০ টাকা। মাসিক বেতনক্রম হবে ৩৬,০০০-৬৩,৮৪০ টাকা। আবেদন জানানোর জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। আবেদন জানাতে পারবেন চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও। তবে, নথি যাচাইকরণের সময় তাঁদের স্নাতক পাশের শংসাপত্রও জমা দিতে হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (প্রতীকী ছবি) :

মোট ৩-টি পর্যায়ে যোগ্যতা যাচাই করে প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে। প্রতি পর্যায়ে উত্তীর্ণরাই পরবর্তী পর্যায়ের পরীক্ষা দিতে পারবেন। প্রথম দু’টি পর্যায়ে থাকবে প্রিলিমিনারি এবং, মেন পরীক্ষা। পরীক্ষা হবে অনলাইনেই। তৃতীয় পর্যায়ে থাকবে সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে। আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ এই পদে আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৭৫০ টাকা। অনলাইনে আবেদনের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। আবেদনপত্রের প্রিন্ট আউট ডাউনলোড করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত। নিয়োগের বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানার জন্য প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইট দেখতে হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 week ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

3 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago