Recruitment

অফলাইনে জমা দেওয়া আবেদনকারীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ পর্ষদের, ৪৭৮ জনের প্রাথমিকে চাকরি হবে দ্বিতীয় পর্যায়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ সেপ্টেম্বর: ২০১৪ টেটের প্রথম পর্যায়ের সফলদের নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি (২০২১), প্রথম পর্যায়ে ১৫২৮৪ জন সফল প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছিল, কিন্তু ১২১৬ টি শূণ্যপদ ফাঁকা রাখা হয়েছিল, অফলাইনে জমা দেওয়া টেট পাস প্রশিক্ষিত (৪৭৮) এবং প্রশ্ন ভুল মামলার মামলাকরী (৭৩৮) দের জন্য। এবার, ওই ৪৭৮ টি শূণ্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, আদালতের অনুমতি নিয়ে অফলাইনে আবেদন জমা দেওয়া টেট পাস ও প্রশিক্ষিতদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তবে, ৪৭৮ জনের নিয়োগে অংশ নিতে পারবে নট-ইনক্লুডেড কয়েক হাজার চাকরিপ্রার্থীও। এদিকে, গত ১৩ সেপ্টেম্বর এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল অফলাইনে আবেদন জমা দেওয়া প্রার্থীর সংখ্যা ৪৬৭ জন। আজ (১৭ সেপ্টেম্বর) সেই তালিকা প্রকাশ করলে দেখা যায়, ৪২৯ জনের নাম আছে তালিকায়। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর এই ধরনের প্রার্থীদের ইন্টারভিউ হবে বোসপুকুর রোডে (কসবা থানার পাশে) অবস্থিত কলকাতা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয়ে।

বিজ্ঞপ্তি :

উল্লেখ্য যে, যথাক্রমে ২০ ও ২১ সেপ্টেম্বর এই ইন্টারভিউ হবে দুটি অর্ধে, সকল ১১ টা থেকে বেলা ২ টো এবং বেলা ২ টো থেকে বিকেল ৫ টা। মোট ৪ টি টেবিল করা হয়েছে চাকরিপ্রার্থীদের জন্য। ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হলে এই ৪২৯ জন এবং নট – ইনক্লুডেড অবশিষ্ট চাকরিপ্রার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৪৭৮ জনের প্যানেল প্রকাশ করা হবে। তার ভিত্তিতেই দ্বিতীয় পর্যায়ের নিয়োগ সম্পন্ন করা হবে। বাকি থাকা ৭৩৮ টি শূণ্যপদে নিয়োগ নির্ভর করছে ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর। অন্যদিকে, ২০১৭ টেটের যে পরীক্ষা হয়েছিল ৩১ জানুয়ারি (২০২১), তার নির্ভুল অ্যানসার কি (Answer Key) ইতিমধ্যে প্রকাশ করেছে পর্ষদ। গতকাল তা পর্ষদের ওয়েবসাইটে (wbbpe.org) প্রকাশ করা হয়েছে। এবার, চলতি মাসেই টেটের ফলাফলও প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago