Result

ICSE Result: শহর মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনের ১২ জন পড়ুয়া ICSE-তে ৯৮ শতাংশের বেশি নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে সাফল্য পেলেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: প্রকাশিত হল চলতি বছরের (২০২৪) ICSE (দশম) এবং ISC (দ্বাদশ)-র ফলাফল। রাজ্যে আইসিএসই-এর পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি-র পাশের হার ৯৮.১৯ শতাংশ। ICSE-তে ছাত্রীরা উল্লেখযোগ্য ফল করেছে ছাত্রদের তুলনায়। ছাত্রীদের পাশের হার ICSE-তে ৯৯.৪১ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৯.০৭ শতাংশ। ISC-তেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ISC-তে রাজ্যে ছাত্রীদের পাশের হার ৯৮.৪৬ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৬.৮৮ শতাংশ। অপরদিকে, এবারও শহর মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) পড়ুয়ারা সর্বভারতীয় স্তরে ঈর্ষণীয় ফলাফল করেছে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সর্বভারতীয় স্তরে প্রথম দশের মধ্যে মেদিনীপুর শহরের স্বনামধন্য এই ইংরেজি মাধ্যম স্কুলের ১২ জন ছাত্র-ছাত্রী জায়গা করে নিয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষা চন্দা মজুমদার। তাঁরা সকলেই ৯৮ শতাংশ বা তার থেকে বেশি নম্বর পেয়েছেন বলেও জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে।

বিদ্যাসাগর শিশু নিকেতনের সফল পড়ুয়াদের সঙ্গে অধ্যক্ষ চন্দা মজুমদার:

এবার, ICSE এবং ISC পরীক্ষায় বিদ্যাসাগর শিশু নিকেতনের যথাক্রমে ১৮৩ এবং ১৩৩ জন ‌ছাত্র-ছাত্রী সফল হয়েছেন। ICSE-তে ৯৮.৬ শতাংশ নম্বর (৫০০-র মধ্যে ৪৯৩) নিয়ে যুগ্মভাবে সর্বভারতীয় স্তরে ‘সপ্তম’ হয়েছেন আলিপ্সা রায় এবং স্নেহীল মন্ডল। এছাড়াও, ৯৮.৪ শতাংশ নম্বর (৫০০-র মধ্যে ৪৯২) পেয়ে ‘অষ্টম’ স্থান দখল করেছেন যথাক্রমে- অভীপ্সা চক্রবর্তী, সংসপ্তিকা মোহান্তি, আত্মজা অভিরূপা দাস এবং ঐশিকী পন্ডা। ৯৮.২ শতাংশ নম্বর (৪৯১) পেয়ে ‘নবম’ হয়েছেন অঙ্কিত কুন্ডু।

অন্যদিকে, ISC-তে বিজ্ঞান বিভাগে ৯৭.৭৫ শতাংশ নম্বর পেয়েছেন সৌমিলি দাস। বিজ্ঞান বিভাগে বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছেন সৌমিলি-ই। ৯৫ শতাংশ নম্বর নিয়ে কলা বিভাগে প্রথম হয়েছেন শ্রেয়াঙ্কা দত্ত এবং বাণিজ্য বিভাগে ৮৬.৭৫ শতাংশ পেয়ে প্রথম হয়েছেন রাজ পান্ডে। পড়ুয়াদের সাফল্যে খুশি বিদ্যালয়ের অধ্যক্ষা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকরা। অধ্যক্ষা চন্দা মজুমদার জানান, ICSE-তে ৯৮ শতাংশের উপরে নম্বর পেয়েছেন ১২ জন ছাত্র-ছাত্রী এবং ৯৫ থেকে ৯৭.৯৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন ৩১ জন এবং ৯০ থেকে ৯৪.৯৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন ৩৫ জন ছাত্র-ছাত্রী। ISC-তে ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৭জন এবং ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ২২ জন ছাত্র-ছাত্রী। তিনি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার সাথে সাথেই জানিয়েছেন আগামী বছর (২০২৫) ICSE এবং ISC-তে বিদ্যালয়ের যথাক্রমে ১৮৯ জন এবং ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নিতে চলছেন।

বিদ্যাসাগর শিশু নিকেতনের ফলাফল:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago