Salboni

Paschim Medinipur: ডালমিয়া কর্তৃপক্ষের সৌজন্যে বাসের মধ্যেই ‘দুনিয়া’ দেখছে জঙ্গলমহল শালবনীর পড়ুয়ারা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: অত্যাধুনিক এক ভ্রাম্যমাণ বাস। পোশাকি নাম দেওয়া হয়েছে- “ওয়ার্ল্ড অন হুইলস” (World on Wheels)। বাংলা করলে দাঁড়ায় ‘চাকার উপর দুনিয়া’ (পড়ুন, বাসের মধ্যে বিশ্ব বা দুনিয়া)। কি নেই তাতে! সোলার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিক, ১৫টি কম্পিউটার, ইন্টারনেট (কিংবা, ওয়াইফাই ব্যবস্থা), সুবিশাল টিভি বা ডিজিটাল স্ক্রিন- শীতাতপ নিয়ন্ত্রিত (Air-conditioned) এই ভ্রাম্যমাণ বাস সত্যিই যেন এক ‘ছোট্ট দুনিয়া’। একজন কম্পিউটার শিক্ষকের মাধ্যমে গত ২ বছর ধরে এই বাসে এলাকার শত শত পড়ুয়াকে বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স করানো হচ্ছে ডালমিয়া সিমেন্ট ভারত লিমিটেডের (DCBL) উদ্যোগে। বুধবার ছোট্ট এক বিজয়া সম্মিলনী ও সাংবাদিক বৈঠকের মাধ্যমে এলাকার জীবন ও জীবিকার মানোন্নয়নে নিজেদের ধারাবাহিক কর্মকাণ্ডের বিষয়ে তুলে ধরতে গিয়ে এই বাসও স্বচক্ষে প্রত্যক্ষ করার সুযোগ করে দিয়েছিলেন ডালমিয়া কর্তৃপক্ষ।

বাসের মধ্যেই কম্পিউটার প্রশিক্ষণ:

বুধবার দুপুরেও গোদাপিয়াশাল সংলগ্ন একটি ছোট্ট গ্রামের ১৫ জন কিশোর-কিশোরী বাসের মধ্যে প্রশিক্ষণ নিচ্ছিলেন ডালমিয়া কর্তৃপক্ষ নিযুক্ত এক কম্পিউটার শিক্ষকের মাধ্যমে। কর্তৃপক্ষ জানান, “২০১৯ সালের শেষদিকে এই কার অন হুইলসের উদ্বোধন হয়েছিল। কিন্তু, তার তিন-চার মাস পরেই কোভিড এসে যাওয়ায়, ২০২১-র নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ পর্ব বন্ধ ছিল। ফের গত দু’বছর ধরে তা শুরু হয়েছে। ইতিমধ্যে, বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন এলাকার অন্তত ৮০০ জন পড়ুয়া।” প্রসঙ্গত উল্লেখ্য, জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের প্রত্যন্ত গোদাপিয়াশাল, কাশিজোড়া, বেঁউচা সহ প্রায় ৩৯টি গ্রামের পড়ুয়াদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ডালমিয়া কর্তৃপক্ষের এই অনন্য উদ্যোগ ছাড়াও; গত ৭ বছর ধরেই শালবনী ব্লকের ৯ নং কাশিজোড়া এবং ১০ নং কর্ণগড় অঞ্চলের ৩৯টি গ্রামের প্রায় ৩০ হাজার বাসিন্দা-র সার্বিক জীবন ও জীবিকার মানোন্নয়নে তাঁরা নিয়োজিত আছেন বলে জানিয়েছেন ডালমিয়া-র শালবনী ক্যাম্পাসের ইউনিট হেড পঙ্কজ গুপ্তা।

কার অন হুইলস :

উল্লেক্ষ্য যে, জীবন ও জীবিকার মানোন্নয়ন ছাড়াও মহিলাদের স্ব-নির্ভর করার জন্যও দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষ। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন তাঁরা। প্রসঙ্গত, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়য়ের হাত ধরে শালবনীর গোদাপিয়াশালে ডালমিয়া সিমেন্ট কারখানার উদ্বোধন হয়। সিমেন্ট কারখানায় এলাকার প্রায় ৬০০ শ্রমিকের কর্মসংস্থান ছাড়াও, কারখানা-পার্শ্ববর্তী গ্রামের মানুষের জীবন-জীবিকা ও শিক্ষার মানোন্নয়নের পাশপাশি মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডালমিয়া কর্তৃপক্ষ। এলাকার বিভিন্ন গ্রামে শোলার পাম্প বসিয়ে একদিকে যেমন জলের সমস্যা মিটিয়েছেন তাঁরা; তেমনই মাদুর তৈরি, মোমবাতি তৈরি, মাশরুম চাষ থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে মহিলাদের স্বনির্ভর করার কাজও করছেন ডালমিয়া কর্তৃপক্ষ। কোম্পানির একটি নিজস্ব ভ্রাম্যমান বাস (কার অন হুইলস)-ও রয়েছে। তাতে রয়েছে একাধিক (১৫টি) কম্পিউটার। সেই বাসটি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কচিকাঁচাদের বেসিক কম্পিউটার শিক্ষা প্রদান ছাড়াও বিভিন্ন ধরনের কোর্সও করাচ্ছে! কোম্পানির ইউিনট হেড পঙ্কজ গুপ্তা বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি আমাদের এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা বাড়বে।” বুধবারের সাংবাদিক বৈঠক তথা বিজয়া সম্মিলনী-তে ইউনিট হেড ছাড়াও উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর সোয়ার, কপিলমুনি পান্ডে, সুবীর মোহান্তি প্রমুখ আধিকারিকরা।

মাদুর তৈরী:

মাদুর তৈরীর মাধ্যমে স্ব-নির্ভরতা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago