Recruitment

Recruitment: বিভিন্ন বিষয়ে ৩৫টি শূন্যপদে অধ্যাপক নিয়োগ করবে ইগনু, শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ নভেম্বর: ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু/IGNOU)-এর একাধিক বিভাগে অধ্যাপক নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিভিন্ন বিষয় পড়ানোর জন্য এই শিক্ষক বা অধ্যাপক নিয়োগ করা হবে। আগ্রহীরা অনলাইন এবং অফলাইনে আবেদন করতে পারবেন এর জন্য। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (ignou.ac.in) গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানানোর পর সেই সমস্ত নথি এবং আবেদনপত্রের প্রিন্ট আউট করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতে ডাকযোগে পাঠাতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন যথাক্রমে আগামী ১৫ নভেম্বর এবং ২০ নভেম্বর।

IGNOU:

প্রতিষ্ঠানের যে সমস্ত বিভাগে নিয়োগ করা হবে, সেগুলি হল— স্কুল অফ হিউম্যানিটিজ়, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ হেলথ সায়েন্সেস, স্কুল অফ এগ্রিকালচার, স্কুল অফ ল, স্কুল অফ জার্নালিজ়ম অ্যান্ড নিউ মিডিয়া স্টাডিজ়, স্কুল অফ জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ়, স্কুল অফ ট্যুরিজ়ম, হসপিটাল সার্ভিস অ্যান্ড সেক্টোরাল ম্যানেজমেন্ট, স্কুল অফ ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড ট্রান্স ডিসিপ্লিনারি স্টাডিজ়, স্কুল অফ সোশাল ওয়ার্ক, স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস, স্কুল অফ ট্রান্সলেশন স্টাডিজ় অ্যান্ড ট্রেনিং এবং স্কুল অফ পারফর্মিং অ্যান্ড ভিস্যুয়াল আর্টস। যে যে বিষয় পড়াতে হবে, সেগুলি হল—ইংরেজি, উর্দু, অ্যানথ্রোপোলজি, সোশিয়োলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, হেলথ সায়েন্স, নার্সিং, এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড এক্সটেনশন, ল, জার্নালিজ়ম অ্যান্ড নিউ মিডিয়া স্টাডিজ, ট্যুরিজ়ম অ্যান্ড হসপিটাল সার্ভিস, এনভায়রনমেন্ট স্টাডিজ়, ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড ট্রান্স ডিসিপ্লিনারি স্টাডিজ়, সোশাল ওয়ার্ক, ফরেন ল্যাঙ্গুয়েজেস, ট্রান্সলেশন স্টাডিজ় অ্যান্ড ট্রেনিং এবং ভিস্যুয়াল আর্টস। নিয়োগ হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। শূন্যপদ রয়েছে ৩৫টি।

পদগুলিতে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission/UGC) নির্ধারিত যোগ্যতামান থাকতে হবে প্রার্থীদের। নিয়োগের পর প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের বেতনক্রম হবে যথাক্রমে ১,৪৪,২০০- ২,১৮,২০০ টাকা, ১,৩১, ৪০০-২,১৭,১০০ টাকা এবং ৫৭,৭০০-১,৮২,৪০০ টাকা প্রতি মাসে। নিয়োগের শর্তাবলি বিশদে জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ignou.ac.in) দেখে নিতে হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago