Science and Technology

Raja NL Khan Women’s College: কয়েকশো গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে মেদিনীপুর মহিলা মহাবিদ্যালয়ে Regional Science And Technology Congress এর আয়োজন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: জেলা মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত)- এ শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপি ‘৫ম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস’ (5th Regional Science And Technology Congress)। যৌথভাবে এবার সম্মেলনটি আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জীব-প্রযুক্তিবিদ্যা বিভাগ এবং মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja Narendralal Khan Women’s College- Autonomous)। এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার ২৮০ জন গবেষক। উপস্থিত আছেন আইআইটি (IIT) সহ নানা বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা প্রতিষ্ঠানের অন্তত ৫০ জন বিজ্ঞানী। স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রী ছাড়াও প্রায় বারোটি স্কুল থেকে ১৫ জন শিক্ষক ও ১০০ জন শিক্ষার্থী এই বিজ্ঞান সম্মেলনে অংশগ্রহণ করেছেন। প্রদর্শিত হয়েছে ১০টি বিজ্ঞান ও প্রযুক্তি মডেল।

উদ্বোধন:

শুক্রবার সকাল ১০.৩০টায় কলেজের বি.সি রায় অডিটোরিয়ামে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী ভাষণে অধ্যাপক অমিয়কুমার পণ্ডা বাংলাভাষায় বিজ্ঞানচর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর সকলের দৃষ্টি আকর্ষণ করেন। হৃদরোগে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের জৈবরাসায়নিক ব্যাখ্যা নিয়ে “সত্যেন বোস স্মারক বক্তৃতা” প্রদান করেন অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্বিজ্ঞান বিষয়ে একটি সংক্ষিপ্ত মনোগ্রাহী বক্তৃতা প্রদান করেন জনপ্রিয় বিজ্ঞানী ও সুবক্তা ড. দেবীপ্রসাদ দুয়ারী। দ্বিতীয় অধিবেশনে আটটি পৃথক সেমিনার হলে বিশেষজ্ঞদের উপস্থিতিতে একই সঙ্গে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির ভিন্ন ভিন্ন শাখার গবেষণাপত্র পাঠ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ, ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পণ্ডা, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং কলেজের অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা। বিশিষ্ট অতিথি এবং আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জীব-প্রযুক্তি বিদ্যা বিভাগের কর্তা সুদীপ্ত ঘোষ, সিএসআইআর-আইআইসিবি-র অধিকর্তা অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ড. দেবীপ্রসাদ দুয়ারী প্রমুখ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক বৃন্দ সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবিতে- রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago