IIT KHARAGPUR

IIT Kharagpur: কর্মী নিয়োগ করবে আইআইটি খড়্গপুর! উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আগামী চার দিনের মধ্যে আবেদন করতে হবে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ জানুয়ারি: আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর তরফে কর্মী নিয়োগ করা হবে। জিএস সান্যাল স্কুল অফ কমিউনিকেশন বিভাগে নিয়োগ করা হবে। এই বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের উদ্যোগে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। আইআইটি খড়্গপুরে গবেষণার জন্য প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। গবেষণার কো-অর্ডিনেটর পদে রয়েছেন অধ্যাপক শুভ্রশেখর দাস। মোট শূন্য পদ রয়েছে ১৪টি। আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতি মাসে বেতন হবে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা বেতন হবে বলে জানা গেছে।

IIT Kharagpur:

আবেদনকারীদের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সে বি.টেক (B.Tech) ডিগ্রি থাকতে হবে এবং ওই কোর্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে বলে জানা গেছে। একইসঙ্গে, সংশ্লিষ্ট বিষয়ে সর্বাধিক ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ম্যাটল্যাব বা সি++ বা পাইথন জানা থাকলে ভালো বলেও জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইন মাধ্যম ছাড়াও লিখিত ভাবে এই পদে আবেদন জানাতে হবে। মহিলা প্রার্থী ছাড়া বাকিদের এই পদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া ব্যাঙ্কে এনইএফটি/ আরটিজিএস/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৮ জানুয়ারি। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য আবেদনকারীদের আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) অফিসিয়াল ওয়েবসাইট http://www.iitkgp.ac.in/-এ প্রবেশ করতে হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago