Shootout

Kharagpur: দিনে-দুপুরে খড়্গপুরে সোনা দোকানে ডাকাতি, মালিকের বুকে গুলি! ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যালে, পুজোর আগেই আতঙ্ক রেল শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৯ সেপ্টেম্বর: রীতিমত দিনে-দুপুরে ‘রেল শহর’ খড়্গপুরের ব্যস্ততম গোলবাজার এলাকায় নামকরা সোনা দোকানে ডাকাতি! মাথায় বন্দুক ঠেকিয়ে গহনা লুট। চিৎকার করতেই মালিকের বুকে গুলি চালালো দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় এক কর্মীর হাতে বসানো হল চাকু (ধারালো ছুরি)-র কোপ! তারপরই চম্পট দেয় ৫ জনের দুষ্কৃতীদল। এদিকে, দোকানের মালিক আশিস কুমার দত্ত-কে গুরুতর জখম অবস্থায় প্রথমে খড়্গপুর মহকুমা হাসপাতাল এবং পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পৌঁছেছে খড়্গপুর টাউন থানার বিশাল পুলিশ বাহিনী।

দিনে-দুপুরে ডাকাতি :

জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা নাগাদ খড়গপুর শহরের গোলবাজার এলাকায় একদল দুষ্কৃতী স্থানীয় একটি সোনার দোকানে গহনা কেনার নাম করে ঢোকে। তারপর দোকানের মালিক আশিস দত্তের মাথায় বন্দুক ঠেকিয়ে গহনা লুট করে। মালিক চিৎকার করায় তাঁর বুকে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে আহত হন মালিক। তাঁকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে আহত হন অপর এক কর্মচারীও। দোকানের মালিককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, ৫ জনের একটি দুষ্কৃতীদল একটি প্রাইভেট কারে (স্করপিও) করে আসে। তাদের মধ্যে ৪ জন ক্রেতা বা খদ্দের সেজে দোকানের ভেতর ঢুকে পড়ে। তারপরই, মাথায় বন্দুক ঠেকিয়ে গহনা লুট করে এবং বাধা দেওয়ায় দোকানের মালিকের বুকে গুলি চালায়। ঘটনা ঘিরে পুজোর আগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রেল শহর খড়্গপুরে! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণ দিচ্ছেন দোকানের এক কর্মী :

আপডেট: জানা যায়, দোকানের মালিক আশিস কুমার দত্তের বাড়ি মেদিনীপুর শহরের পাটনাবাজার এলাকায়। শহরের এক প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী পরিবারের বর্ষীয়ান সদস্য আশিস কুমার দত্ত (৬৫) এই মুহূর্তে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। অন্যদিকে, ঘটনার মাত্র ঘন্টা তিনেকের মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার (SP) ধৃতিমান সরকারের নেতৃত্বে চিরুনি-তল্লাশি চালিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের স্করপিও গাড়িটিকে পুলিশ হাতেনাতে পাকড়াও করে বলে জানা গেছে। বিকেল ৪-টার মধ্যেই ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে বলেও পুলিশের একটি সূত্রে জানানো হয়েছে।

আটক হওয়া গাড়িটি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago