Social Work

“ঘরের লক্ষ্মী”দের পাশে পশ্চিম মেদিনীপুরের “কন্যাশ্রী”রা, আশীর্বাদেই খুশি শিউলি, সুচরিতারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: “ঘরের লক্ষ্মী”দের পাশে পশ্চিম মেদিনীপুরের “কন্যাশ্রী”রা! গর্বিত কন্ঠে তারা এও জানিয়ে দিল, “আমরা কন্যাশ্রীরা দুয়ারে সরকারের শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। অনেক মা-কাকিমা-জেঠিমারাই সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে পারেন না! তাঁদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে ভালো লাগছে।” দুয়ারে সরকার শিবিরে আসা মহিলাদের ‘লক্ষ্মীর ভান্ডার’-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্মপূরণ করে দিচ্ছে রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের উপভোগী স্কুল-ছাত্রীরা। আর, ভিড়ে ঠাসা শিবিরে আগত গৃহলক্ষ্মীরা এতে যারপরনাই খুশি!

দুয়ারে সরকারের শিবিরে কন্যাশ্রীরা :

প্রসঙ্গত, একদিকে যখন সরকারি এই কর্মসূচিতে ‘লক্ষ্মী ভান্ডারে’র ফর্ম বিলি ঘিরে বিভিন্ন এলাকায় শাসকদলের বহু নেতৃত্ব বিতর্কের মুখে, তখনই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক প্রশাসনের উদ্যোগে ‘কন্যাশ্রী’দের ফর্মপূরণ প্রশংসা কুড়োচ্ছে। শুক্রবার নারায়ণগড় ব্লকের বেলদা ২ পঞ্চায়েত এলাকায় ‘দুয়ারে সরকারে’র শিবির বসেছে বেলদা গঙ্গাধর একাডেমিতে। শিবিরে দেখা গিয়েছে, স্কুল ইউনিফর্ম এবং মাস্ক পরে আগত মহিলাদের ‘লক্ষ্মীর ভান্ডারে’র ফর্মপূরণ করছে শিউলি, সুচরিতা-রা। অনেকেই তাদের কাছে ফর্মপূরণ করানোর জন্য লাইন দিয়েছেন। ব্লক প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার ওই স্কুলের ‘কন্যাশ্রী’দের শিবিরে এসে ফর্মপূরণ করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। প্রথমে খানিকটা দ্বিধাগ্রস্ত হলেও এলাকার মা-কাকিমা-জেঠিমাদের ফর্মপূরণে সাহায্য করতে হবে শুনে এ দিন শিবিরে এসেছেন ১০ জন ‘কন্যাশ্রী’।” ব্যাগ, জলের বোতল, খাবার নিয়েই বসে পড়ছেন ফর্মপূরণ করতে। তবে, দিনের শুরুতে সরকারি কর্মীরা ‘কন্যাশ্রী’দের ফর্ম পূরণের বিষয়টি শিখিয়ে দেন। পরে, বিডিও কৃশানু রায় নিজে হাজির থেকে পুরো বিষয়টি তদারকি করেন। তিনি বলেন, “বিভিন্ন লোকজন যখন টাকার বিনিময়ে এই কাজ করার প্রস্তাব দিচ্ছেন, তখনই আমরা ভাবি আমাদের কন্যাশ্রীদের কাজে লাগানো যেতে পারে। আর, এখনতো স্কুল-কলেজও ছুটি!” খুশি দ্বাদশ শ্রেণির কন্যাশ্রী শিউলি, সুচরিতা-রাও। তারা বলছে, ”প্রথমেশুনে অস্বস্তি হচ্ছিল। এখন খুব আনন্দ লাগছে। এছাড়া আমারও এখান থেকে আবেদনপত্র পূরণের খুঁটিনাটি বিষয় জানতে পারলাম। সঙ্গে মা-কাকিমা-জেঠিমাদের বুক ভরা আশীর্বাদ বাড়তি পাওনা!”

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago