Social Work

Midnapore: দৃষ্টিহীন পড়ুয়া ও বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে ‘কন্যারত্ন’দের জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন ঘাটালের মহকুমাশাসক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল:তিনি শাসন করেন, আবার সোহাগ করতেও জানেন। তিনি ঘাটালের মহকুমাশাসক (Sub-Divisional Officer/ SDO সুমন বিশ্বাস। দক্ষতার সঙ্গে প্রশাসনিক কাজকর্ম সামলানোর সাথে সাথে, প্রেম ও নিষ্ঠার সঙ্গে নিজের মানবধর্মও পালন করেন। অতিমারী কিংবা কনকনে শীত বা বন্যার সময়ও তাঁকে দেখা গেছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবার হাত বাড়িয়ে দিতে। আর, এবার নিজের দুই যমজ কন্যার জন্মদিন তিনি পালন করলেন, দাসপুরে বৈকন্ঠপুর এলাকার নিম্বাক আশ্রমে। দৃষ্টিহীন পড়ুয়া ও আশ্রমের আবাসিকদের সঙ্গে কেক কেটে এবং দুপুরের খাওয়া-দাওয়া করে দুই মেয়ের জন্মদিনের আনন্দ (Birthday Celebration) ভাগ করে নিলেন সস্ত্রীক মহকুমাশাসক।

দৃষ্টিহীন পড়ুয়াদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন মহকুমাশাসক:

Advertisement :

জানা যায়, মঙ্গলবার অর্থাৎ ৫ এপ্রিল ছিল ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসের দুই জমজ কন্যা শ্রীনিকা ও তিশ্রীকা’র ৫ বছরের জন্মদিন। মহকুমাশাসক চেয়েছিলেন, ‘কন্যারত্ন’দের জন্মদিনটা একটু অন্যরকম ভাবে পালন করতে। তাই, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে বৈকন্ঠপুর এলাকার নিম্বাক আশ্রমে দুই মেয়ের পাঁচ বছরের জন্মদিন পালন করলেন, মহকুমাশাসক সুমন বিশ্বাস ও তাঁর স্ত্রী সাথী বিশ্বাস। দৃষ্টিহীন পড়ুয়া ও আশ্রমের আবাসিকদের জন্য আয়োজন করা হয়েছিল ভুরিভোজের। তাদের সঙ্গেই কেক কেটে ও দুপুরের খাওয়া-দাওয়া করে দুই মেয়ের জন্মদিন পালন করল মহকুমাশাসক সুমন বিশ্বাস। এদিন, তিনি বলেন, “আগে থেকেই ইচ্ছে ছিল, অনাথ আশ্রম বা এরকম কোনো জায়গায় দুই মেয়ের জন্মদিন পালন করার‌। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তাই, এবছর দাসপুরের বৈকন্ঠপুর এলাকার এই নিম্বাক আশ্রমের আবাসিক ও দৃষ্টিহীন পড়ুয়াদের সাথে দুই মেয়ের জন্মদিন পালন করলাম।” তিনি এও বলেন, অনেকেই এখানে এসে এভাবে সন্তানদের জন্মদিন বা শুভদিন পালন করবেন। এর মাধ্যমে আরো অনেকে উদ্বুদ্ধ হোক, এটাই কাম্য। কারণ, এর ফলে এখানের আবাসিকরাও কিছুটা হলেও জীবনের আনন্দ খুঁজে পাবেন।

বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন :

Advertisement :

Advertisement :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago