Special Article

করোনা কালে অনাথ হয়েছে দেশের ৩৬২১ টি শিশু! ২৬ হাজারের বেশি শিশু হারিয়েছে বাবা-মায়ের যেকোনো একজনকে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৪ জুন: করোনা অতিমারীর ভয়াবহতা একবিংশ শতাব্দী’র আধুনিক বিশ্বকে স্তব্ধ-স্থবির-হতবাক করে দিয়েছে। স্বজন হারানোর হাহাকার আকাশে-বাতাসে! অনাথ হয়েছে শত সহস্র শিশু। জাতীয় শিশু সুরক্ষা কমিশন বা ন্যাশনাল কমিশন ফর চাইল্ড রাইটস (‌এনসিপিসিআর)‌ সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জানিয়েছে, ২০২০ সালের ১ এপ্রিল থেকে ২০২১ এর ৫ জুন পর্যন্ত ৩ হাজার ৬২১ জন শিশু অনাথ হয়েছে। ২৬ হাজার ১৭৬ জন শিশু বাবা অথবা মা, দু’জনের এক জনকে হারিয়েছে। আর, ২৭৪ জন শিশুকে পরিবার ত্যাগ করে গিয়েছে! এদের মধ্যে ১৫ হাজার ৬২০ জন ছেলে। ১৪ হাজার ৪৪৭ জন মেয়ে। আর ৪ জন তৃতীয় লিঙ্গের। এই অনাথ শিশুদের একটা বড় অংশের বয়স ৮ থেকে ১৩ বছর। এই বয়সি শিশুর সংখ্যা ১১ হাজার ৮১৫। ৪ থেকে ৭ বছর বয়সি শিশুর সংখ্যা ৫ হাজার ১০৭। তবে, কমিশন এও জানিয়েছে, এই সময়ের মধ্যে সব শিশুর বাবা, মা কোভিডে মারা যাননি। অধিকাংশ কারণ কোভিড হলেও, অনেকেরই মৃত্যু হয়েছে অন্য কোনো কারণ! কমিশন জানিয়েছে, অনাথ বা অভিভাবকহীন মোট ৩০ হাজার ৭১টি শিশুর “যত্ন এবং সুরক্ষা” প্রয়োজন।

করোনা কালে অনাথ হয়েছে দেশের ৩৬২১ টি শিশু :

প্রসঙ্গত, এনসিপিসিআর এর বাল স্বরাজ পোর্টালে এই তথ্য দাখিল করেছে দেশের সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল। দ্য জুভেনাইল জাস্টিস অ্যাক্ট,২০১৫-এর ধারা ২ এর ১৪ উপধারা অনুযায়ী এই শিশুরা সুরক্ষা পাওয়ার যোগ্য। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকার এই শিশুদের শিক্ষা ও বেড়ে ওঠার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর অনাথ শিশুদের জন্য একাধিক ঘোষণা করেছেন। পিএম কেয়ার্স ফান্ডের টাকা থেকে বাবা-মা হারা শিশুদের দেখভাল করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১৮ বছর বয়স হলে মাসিক অর্থ সাহায্য দেবে কেন্দ্র। ২৩ বছর বয়স হলে এককালীন ১০ লক্ষ টাকা করোনায় অনাথ শিশুর হাতে তুলে দেবে কেন্দ্র। ১৮ বছর পর্যন্ত আয়ুষ্মান ভারতের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে পাবে শিশুরা। উচ্চশিক্ষার জন্য এডুকেশন লোনের মাসিক বা বার্ষিক কিস্তি মেটাবে পিএম কেয়ার্স ফান্ড। পড়াশোনার ব্যবস্থাও হবে সম্পূর্ণ বিনামূল্যে।
(ছবিগুলি প্রতীকী ও সংগৃহীত)।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago