Corona Update

৭২ দিন পর দেশে সর্বনিম্ন সংক্রমণ হলেও ফের বাড়লো মৃত্যুর সংখ্যা, রাজ্যে আক্রান্ত ৪ হাজারের নিচে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৪ জুন: টানা ৭২ দিন পর দেশে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ সবচেয়ে নিম্নমুখী হলেও ফের বাড়লো দৈনিক মৃত্যুর সংখ্যাও। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। রবিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ১১ হাজার কম হলেও গত একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। রবিবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৩০৩। এই দৈনিক মৃত্যুর সংখ্যাই চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞমহলে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৫০১ জন। এই মুহূর্তে দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন দেশের ২৫ কোটি  ৪৮ লক্ষ ৪৯ হাজার ৩০১ জন।

দেশের করোনা চিত্র :

এদিকে, রাজ্যে ক্রমশ কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৪ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৮৪ জনের। গত একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৬০ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago