Special Article

২২ শে শ্রাবণ টোকিও’তেও বাজলো রবীন্দ্র সঙ্গীত! আবেগ-ইতিহাস-অহঙ্কারের একটাই নাম ‘নীরজ’

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, অমৃতা দত্ত, ৮ আগস্ট: ২২ শে শ্রাবণ- শুধু বাংলা ও বাঙালি নয় সমগ্র দেশবাসীর কাছেই এক বিশেষ দিন। রবীন্দ্র প্রেমী বিশ্ববাসীর কাছেও। চিরন্তন আবেগ আর ঐতিহ্যের বার্তা বয়ে আনে এই দিন। হ্যাঁ, ২২ শে শ্রাবণ ‘বিশ্বকবি’ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তাই, শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, বাংলাদেশ বা শ্রীলঙ্কা নয়; সারা বিশ্বের বিভিন্ন প্রান্তেই এদিনে ধ্বনিত হয় রবীন্দ্র সংগীত- ‘কবিগুরু’ রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত। ২০২০ টোকিও অলিম্পিক্সের শেষ দিনেও টোকিও’র আকাশে বাতাসে ভেসে উঠল বিশ্ববন্দিত ‘কবিগুরু’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতবর্ষের জাতীয় সংগীত- “জনগণমন-অধিনায়ক জয় হে…”। হ্যাঁ, ভারতবর্ষের জাতীয় সংগীত তথা অন্যতম শ্রেষ্ঠ এই রবীন্দ্র সংগীতের সুর যখন ভেসে উঠছে টোকিয়োর ন্যাশনাল অলিম্পিক্স স্টেডিয়ামে, টোকিও’র ঘড়িতে তখন ৮ ই আগস্ট, বাংলা তারিখ অনুযায়ী ২২ শে শ্রাবণ! সময়ের হিসেবে ভারতের থেকে জাপান প্রায় ঘন্টা চারেক এগিয়ে থাকায়, ‘ইতিহাস’ তৈরি হল ২২ শে শ্রাবণের সন্ধিক্ষণেই। আর, প্রতিটি বাঙালি তথা ভারতবাসীর শরীর-মন তখন শিহরিত, আবেগে উত্তাল। সৌজন্যে- ১২১ বছরের ‘না-পাওয়ার’ ইতিহাস চূর্ণ বিচূর্ণ করে নতুন এক “স্বর্ণালী ইতিহাস” সৃষ্টিকারী ভারতমাতার ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া (Neeraj Chopra)।

নীরজ চোপড়া :

১২১ বছর পর, অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডস থেকে “পদক” এলো ভারতের ঝুলিতে। ৭৫ তম স্বাধীনতা দিবসের আগেই “স্বর্ণালী ইতিহাস” রচিত হলো নীরজ চোপড়ার হাত ধরে। এরপরই, টোকিয়োর ন্যাশনাল অলিম্পিক্স স্টেডিয়ামে ভারতের পতাকা উত্তোলন করা হয় এবং বাজানো হয় ভারতের জাতীয় সঙ্গীত। পোডিয়ামের উপরে তখন সোনার ছেলে নীরজ। তাঁর চোখেও জল! আবেগ আর আনন্দে আবছা হয়ে আসছে সবকিছু। কোটি কোটি ভারতবাসী-র হৃদস্পন্দন যেন স্তব্ধ হয়ে আসছে! ঐতিহাসিক সেই মুহূর্ত পেরিয়েই খুশির বাঁধ ভেঙে গেল। ভারতবাসীর হৃদয় জুড়ে তখন শুধুই- “জয় হে জয় হে জয় হে জয় জয় জয় জয় হে….!”

সেই সোনার মুহূর্ত :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago