Social Work

Bhagat Singh: মেদিনীপুরে ভগৎ সিং স্মরণ! শহরের শতাধিক রিক্সাচালকের হাতে তুলে দেওয়া হল উপহার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ:ভগৎ সিং ফাউন্ডেশন-এর উদ্যোগে, যথাযোগ্য মর্যাদায় মেদিনীপুর শহরে পালিত হলো শহীদ-ই-আজম ভগৎ সিং- এর ৯২ তম আত্মবলিদান দিবস। বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে ভগৎ সিং-এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও ফাউন্ডেশনের সদস্যরা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সমাজকর্মী কুন্দন গোপ। ভগৎ সিং এর জীবনী, আদর্শ ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। সমাজের শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে, এদিনের কর্মসূচি থেকে মেদিনীপুর শহরের শতাধিক রিক্সাচালক ভাইয়ের হাতে সংগঠনের পক্ষ থেকে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় টি-শার্ট, তোয়ালে ও টুপি।

তুলে দেওয়া হল উপহার:

বুধবার সন্ধ্যায় শহীদ ভগৎ সিং-এর আত্মবলিদান দিবসে অনুষ্ঠিত এই কর্মসূচিত উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার নব নির্বাচিত পৌরপ্রধান সৌমেন খান, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সৃজিতা দে বক্সী, বিশিষ্ট সমাজসেবী গনেশ চন্দ্র মাইতি, সমাজসেবী প্রসেনজিৎ সাহা, সমাজসেবী তথা প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত মজুমদার, বিশিষ্ট চিকিৎসক দেবব্রত চ্যাটার্জী, সমাজসেবী অনয় মাইতি প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। চেয়ারম্যান সৌমেন খান সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ফাউন্ডেশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.সুশান্ত দে, শিক্ষক বিশ্বজিৎ পড়িয়া, শিক্ষিকা পাপিয়া চৌধুরী, শিক্ষক প্রদীপ সিংহ মহাপাত্র, শিক্ষক সোমনাথ মহাপাত্র, সুব্রত চক্রবর্তী, কৌশল সিং, পার্থ সারথি কারক, প্রীতম সরকার, দুলাল মান্না, কিংশুক চক্রবর্তী, পিনাকী পাল, সৌম্যদেব অধিকারী, অক্ষয় গোপ, সুরজিৎ সরকার সহ অন্যান্যরা।

পৌরপ্রধানের হাতে স্মারক তুলে দিলেন কুন্দন গোপ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago