Special Article

রাস্তাঘাট সারানোর কাজ চলছে দ্রুতগতিতে, ঘরে ফিরছেন পর্যটকরা! সিকিম থেকে জানালেন মেদিনীপুরের শিক্ষক মণিকাঞ্চন রায়

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৩ অক্টোবর: গত ১৭ অক্টোবর নাগাদ সিকিম সফরে গিয়েছিলেন মেদিনীপুরের দুই শিক্ষক ও সমাজকর্মী মণিকাঞ্চন রায় এবং নরসিংহ দাস। সঙ্গে ছিলেন দু’জনেরই পরিবার। এদিকে, উত্তরাখণ্ডের সাথে সাথে গত ১৮ থেকে ২০ অক্টোবর প্রবল বর্ষণের কারণে ধস নামে সিকিমের বিভিন্ন অঞ্চলেও। ধসের কারণে বিভিন্ন পর্যটনস্থল গুলিতে যাওয়ার রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাঁরা পৌঁছে গিয়েছিলেন তাঁদের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, তবে নতুন করে ১৮ তারিখের পর সিকিমে ঢোকা এবং বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সেই রাজ্যের প্রশাসন। এর মধ্যেই, ২১ অক্টোবর থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করে। গতকাল, শুক্রবার (২২ অক্টোবর) থেকে বৃষ্টি বন্ধ হয় এবং আকাশের বুক চিরে সোনালী রোদ্দুর দেখা যায়! আজ, শনিবার (২৩ অক্টোবর) সিকিম থেকে সম্পূর্ণ নিরাপদেই ফিরছেন মণিকাঞ্চন, নরসিংহরা।

ধসের পর সিকিমের রাস্তা ঘাট:

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত :

ধস :

চলছে রাস্তা সারানোর কাজ :

এদিকে, ধসে যাওয়া সিকিমের রাস্তাঘাটও সারানোর কাজ চলছে দ্রুতগতিতে। সিকিম থেকে জানালেন শিক্ষক ও সমাজকর্মী মণিকাঞ্চন রায়। তিনি নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্টে লিখেছেন, “ঘরে ফেরার পালা! ১৭ তারিখে নর্থ সিকিমের উদ্দেশ্যে গ্যাংটকে আশার পর দু’দিন ভারী বর্ষণে সিকিম আসার পথ বা সিকিম থেকে ফিরে যাওয়ার সবপথ ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে যায়! বহু পর্যটক আটকে পড়েন। বাড়ি ফিরতে পারেননি নির্দিষ্ট সময়ে। আসতে পারেননি অনেকেই! পুজোর পর সিকিম-দার্জিলিং এ পর্যটকের ভিড় থাকে। কিন্তু, কয়েকদিনের বর্ষণে একরকম বিপর্যস্ত পাহাড়। আমরা ছিলাম নর্থ সিকিমে। যদিও প্রথম দু’দিন গ্যাংটকে বর্ষার মধ্যে কাটাতে হয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের নিকটজনেরা খুবই চিন্তায় ছিলেন। আজকে লাভা পথ দিয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। পথে দেখলাম ধসে ভেঙে পড়া রাস্তাঘাট দ্রুততার সাথে সারাইয়ের কাজ চলছে। অনেকটা স্বাভাবিক হতে চলেছে। ভালো মন্দের মধ্যে কাটলো ক’টা দিন। এই ট্রিপটা সারাজীবন মনে থাকবে অনেক কারণে! আপাতত ঘরে ফেরার অপেক্ষায় আমরা।”

সিকিমের জিরো পয়েন্ট :

সিকিমের জিরো পয়েন্ট :

জিরো পয়েন্টে মেয়ের সাথে শিক্ষক মণিকাঞ্চন রায় :

(প্রতিটি ছবি শিক্ষক, পরিবেশবিদ, সমাজকর্মী মণিকাঞ্চন রায়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া। তাঁর তোলা আরও কিছু ছবি নীচে দেওয়া হল।)

নর্থ সিকিম :

জিরো পয়েন্টের রাস্তা :

বরফের দেশে :

জিরো পয়েন্টে ভারতীয় সেনাদের সাথে মণিকঞ্চন রায় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago