Special Article

Midnapore: গরমে ‘মুক্তি’ খুঁজতে তালের রসেই ডুবছে পশ্চিম মেদিনীপুর! ছুটে আসছেন ভিন জেলার যুবকরাও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, তনুপ ঘোষ, ১৪ মে: কবি (সমর সেন) গেয়েছিলেন, “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল/ নামুক মহুয়ার গন্ধ।” আর, তীব্র গরমে পশ্চিম মেদিনীপুর বাসী গাইছেন, “এই গরমে মুক্তি খুঁজছি সুশীতল তালের রসে/ প্রাণ জুড়োতে ডুব দিচ্ছি প্রিয় সেই গন্ধে !” হ্যাঁ, ‘অশনি’র আশ্বাস আর নেই! ফের ছুটছে রোদের হল্কা। সঙ্গে বাতাসের অস্বস্তিকর আর্দ্রতা। সবমিলিয়ে প্যাচপ্যাচে গরমে ঘেমে নেয়ে একাকার বাঙালি। তবে, গরম থেকে বাঁচতে শহরবাসীর আছে এসি (AC) কিংবা কুলার। কেউবা আবার, শীততাপ নিয়ন্ত্রিত বার কিংবা রেস্টুরেন্টে আশ্রয় নিচ্ছেন! গ্রামবাসীদের অবশ্য সেই সুযোগ নেই! তাই, শরীর আর মন-কে ‘ঠাণ্ডা’ করতে, তাঁরা পৌঁছে যাচ্ছেন গ্রামের তাল তলাগুলিতে। হ্যাঁ, গরম পড়তেই তালের রস খাওয়ার জন্য উপচে পড়া ভিড় এখন তাল তলায়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় কিংবা অলিগলিতে কান পাতলেই এখন শোনা যাচ্ছে, “প্রচন্ড রোদ আর গরমে শরীর জ্বলে যাচ্ছে! একটু তালের রস খেয়ে আসি চল।” তালের রস খেতে তাই মাঠ কিংবা জঙ্গল লাগোয়া তাল তলাগুলিতে পৌঁছে যাচ্ছেন এলাকার যুবকেরা।

তালের রস সংগ্রহ :

প্রসঙ্গত উল্লেখ্য, বছরের এই একটা সময়ে পাওয়া যায় তালের রস। শীতের খেজুর রসের মতোই গরমের তীব্র দাবদাহে তালের রসের চাহিদা তীব্র! দাবদাহে একটু স্বস্তি পেতে এখন তালতলায় ভিড় জমিয়েছেন দূর-দূরান্ত থেকে আসা যুবক থেকে বয়স্করাও। অনেকের কাছেই এই তালের রস কিছুটা ‘নেশা’র দ্রব্য হিসেবে ব্যবহৃত হচ্ছে ঠিকই, তবে, গাছ থেকে সরাসরি সংগৃহীত এই তালের রস শরীরের জন্য উপকারী বলেও মানছেন অনেকে। বছরের এই সময়ে তালের রস সংগ্রহ করতে পশ্চিম মেদিনীপুর জেলার আশেপাশের জেলা থেকেও আসছেন অনেক যুবক। তাঁরা মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে তালের রস সংগ্রহ করছেন এবং তা বিক্রি করে উপার্জনও করছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago