Sports

Ahimsa Run: শান্তি ও অহিংসার বার্তা দিয়ে দেশজুড়ে অনুষ্ঠিত ‘অহিংসা রান’! বাংলার চ্যাম্পিয়ন শালবনীর অনুপম

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: শান্তি ও অহিংসার বার্তা দিতে রবিবার (২ এপ্রিল) দেশ জুড়ে অনুষ্ঠিত হলো ‘আইআইএফএল জিতো অহিংসা রান (IIFL JITO AHIMSA RUN)। দেশের প্রতিটি রাজ্যে ১০ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিল্লি থেকে এই প্রতিযোগিতার সূচনা করেন (Flags Off) দেশের আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। রবিবার সকালে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও অনুষ্ঠিত হয় এই আইআইএফএল জিতো অহিংসা রান (IIFL Jito Ahimsa Run)। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে এই দৌড়ের সূচনা হয়। শেষ হয় যুবভারতী ক্রীড়াঙ্গনেই। আর, এই দৌড় প্রতিযোগিতাতেই প্রথম হলেন জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন লালেরডিহির বছর ২১’র যুবক তথা এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা দৌড়বিদ অনুপম মাহাত।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু হয় প্রতিযোগিতা:

মাত্র ৩৪ মিঃ ৪৩ সেকেন্ডে অনুপম ১০ কিলোমিটার দৌড় শেষ করেন। প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হয়েছেন যথাক্রমে- ঋষিকেশ চক্রবর্তী এবং বুলা মণ্ডল। প্রথম স্থানাধিকারী হিসেবে অনুপমের হাতে ‘আইআইএফএল অহিংসা’ (www.ahimsarun.com)’র তরফে ১৫,০০০ টাকা তুলে দেওয়া হয়। রবিবার দুপুর নাগাদ এই খবর আসার পরে উচ্ছ্বসিত শালবনীবাসী। শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ জানিয়েছেন, “অনুপম শুধু শালবনীর গর্ব নয়, মেদিনীপুর তথা বাংলারও গর্ব।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুলিশের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন’ প্রতিযোগিতাতেও নিজের বিভাগে বাংলা থেকে চ্যাম্পিয়ন হয়েছিলেন অনুপম। এছাড়াও, গত ৫ ফেব্রুয়ারি তমলুকে অনুষ্ঠিত মিনি ম্যারাথন বা হাফ ম্যারাথন প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এমনকি, গত ২৩ জানুয়ারি মেদিনীপুর শহরে অনুষ্ঠিত দশ মাইল দৌড় প্রতিযোগিতাতে তৃতীয় স্থান অধিকার করেছিলেন ‘জঙ্গলমহলের গর্ব’ অনুপম। স্বভাবতই জঙ্গলমহলবাসী তথা আপামর মেদিনীপুরবাসী চান, অনুপমের এই স্বপ্নের দৌড় চলতে থাকুক!

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago