Sports

Powerlifting: জাতীয় স্তরের পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ৩টি সোনা শহর মেদিনীপুরের অনীশের, ব্রোঞ্জ জিতলেন সায়ন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: জাতীয় স্তরের পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সফল হয়েছেন মেদিনীপুরের অনীশ সাউ এবং সায়ন দাস। সম্প্রতি, ঝাড়খণ্ডের রাঁচিতে গুরুনানক হাই স্কুলে অনুষ্ঠিত ন্যাশনাল সাব জুনিয়র ও জুনিয়র ক্লাসিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে যথাক্রমে সোনা (গোল্ড মেডেল) ও ব্রোঞ্জ জিতেছেন মেদিনীপুর শহরের অনীশ ও সায়ন। শহরের পাটনাবাজারের বাসিন্দা বছর ২১’র অনীশ জুনিয়র ১২০ কেজি ঊর্ধ্ব বিভাগে ৩টি সোনা ও ১টি ব্রোঞ্জ পদক পান। অপরদিকে, সাব-জুনিয়র ১০৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন মেদনীপুর শহরের পালবাড়ির বাসিন্দা বছর ১৮’র সায়ন। মঙ্গলবার তাঁদের দু’জনকেই সংবর্ধনা দেওয়া হয় মেদিনীপুর পৌরসভার তরফে।

অনীশকে সংবর্ধনা দেওয়া হলো :

প্রসঙ্গত উল্লেখ্য, অনীশের বাবা পিন্টু সাউ মেদিনীপুর জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। মা পারমিতা সাউ (গিরি) একজন সমাজকর্মী। পাওয়ার লিফটিংয়ে অনীশের হাতেখড়ি বাবার কাছেই। অনীশ বর্তমানে চন্ডীগড় ইউনিভার্সিটির ছাত্র। স্বাভাবিকভাবেই তাই সেখানেই অনুশীলন করেন অনীশ। তবে, মেদিনীপুর শহরে অর্থাৎ বাড়িতে এলেই অবশ্য বাবার সঙ্গে পৌঁছে যান শক্তি সংঘ ব্যায়ামাগারে। অনীশ এবং সায়ন দু’জনই মেদিনীপুর শহরের স্কুলবাজারে অবস্থিত শক্তি সংঘ ব্যায়ামাগারের সদস্য। এদিন, মেদিনীপুর পৌরসভায় দাঁড়িয়ে জেলার পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পিন্টু জানান, “মেদিনীপুরে ইতিহাসে এই প্রথম জুনিয়র পাওয়ার লিফটিংয়ে কেউ ন্যাশনাল চ্যাম্পিয়ন হল। অনীশ ও সায়ন মেদিনীপুরবাসীকে গর্বিত করেছে।” মঙ্গলবার দুপুরে তাঁদের দু’জনকে উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক ও নগদ ৫ হাজার টাকা উপহার হিসেবে তুলে দেওয়া হয় মেদিনীপুর পৌরসভার তরফে। উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, উপ পৌরপ্রধান অনিমা সাহা প্রমুখ। বিধায়ক জুন মালিয়া জানান, “ওরা আরো এগিয়ে যাক। ওদের পাশে সব সময় আছি। যদি কখনো কোনো সমস্যা হয়, আমাকে বা আমাদের সরকারকে জানালে যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”

সংবর্ধিত হলেন সায়নও:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago